,

ভর্তি পরীক্ষায় জালিয়াতি, ছাত্রলীগ নেতাসহ আটক ১৮ জন

lenin-pic_52851-300x213ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১৪-১৫ শিক্ষাবর্ষের সম্মান প্রথম বর্ষের ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় মোবাইল ফোনে পরীক্ষার্থীদের উত্তরপত্র সরবরাহ করার অভিযোগে ছাত্রলীগ নেতাসহ ১৮ জনকে আটক করেছে র‌্যাব।

র‌্যাব-৭ শুক্রবার তাদেরকে আটক করে। এদের মধ্যে একজন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক। তার নাম মোজাম্মেল হক লেলিন।
র‌্যাবের মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক মাকসুদুল আলম বিষয়টি নিশ্চিত করেন।
আকটকৃত অপর ১৭ জন হলেন- এফ কে এম খালেদুর রহমান, মো. শাক্কুর আলী, শ্রীকান্ত ভদ্র ওরফে শ্রীকান্ত, আবুল বাশার, মীর রেজওয়ান মাহবুব তন্ময়, মো. মনিরুল ইসলাম, মো. জাকির খান, জুবায়ের আহমেদ, জসিম উদ্দিন, সুমন মিয়া, কাজী শামিম হাবিব, অরিত্র শিনহা, নূরুজ্জামান, কাফির হাসান, শামীম শিকদার, সানজিতা দাস।
এদের মধ্যে চারজন পরীক্ষার্থী আর ১২ জন মোবাইল ফোনে উত্তরপত্র সরবরাহের সহযোগী।
এর আগে আজকের পরীক্ষায় অসদুপায় অবলম্বনের অভিযোগে পরীক্ষার্থীসহ ৩৪ জনকে আটক করেছিল বিশ্ববিদ্যালয় প্রশাসন ও পুলিশ। এদের মধ্যে উত্তরপত্র সরবরাহের সহযোগী অভিযোগে এই ১৮ জনকে আটক করে র‌্যাবের কার্যালয়ে নিয়ে গেছে র‌্যাব-৭।

এ জাতীয় আরও খবর

ফ্যাসিবাদপন্থী মিডিয়া বয়কটের আহ্বান

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী