,

শিগগিরই আখাউড়া-আগরতলা রেলপথ নির্মাণের কাজ শুরু হচ্ছে

train agortalaআরাফাত আহমেদ : আগরতলা রেলস্টেশন থেকে আখাউড়া পর্যন্ত ১৫ কিলোমিটার রেললাইন নির্মাণের জন্য বাংলাদেশ অংশের কাজ শিগগিরই শুরু হবে ।রেলপথ নির্মাণের মধ্য দিয়ে দু’দেশের ব্যবসা-বাণিজ্যের ব্যাপক প্রসার ঘটবে।বাংলাদেশ-ভারত সৌহার্দ্যপূর্ণ স¤পর্ক সুদৃঢ় হবে।রেলমন্ত্রী মুজিবুল হক গতকাল বৃহ¯পতিবার দুপুরে ভারতের ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলায় যাওয়ার আগে আখাউড়া স্থলবন্দরে সাংবাদিকদের এ কথা বলেন।
রেলমন্ত্রী আগরতলা ঈশ্বর পাঠশালা প্রাঙ্গণে ‘কুমিল্লার ঈশ্বর পাঠশালার’ শতবর্ষপূর্তি অনুষ্ঠানে যোগ দিতে সেখানে গেছেন। কয়েক বছর আগে কুমিল্লা ঈশ্বর পাঠশালার প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে আগরতলা ঈশ্বর পাঠশালাটি গড়ে ওঠেছে। আগরতলা সীমান্তে মন্ত্রীকে স্বাগত জানান ত্রিপুরা বিধানসভার ডেপুটি ¯িপকার পবিত্রকর।
ত্রিপুরা যাওয়ার আগে স্থলবন্দরে মন্ত্রী বলেন, ‘দুটি বড় উৎসব ঈদুল আজহা ও দুর্গাপূজা এবার 
কাছাকাছি সময়ে হচ্ছে। স্বজনদের সঙ্গে এসব উৎসব উদ্যাপন করতে লাখ লাখ মানুষ ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকা থেকে নিজ নিজ বাড়ি ফিরবেন। এ জন্য ট্রেনে যাত্রীদের ভিড় বাড়বে। তবে যাত্রীদের সেবা দেওয়ার জন্য রেলওয়ে প্রস্তুত।রেলমন্ত্রী বলেন, বিভিন্ন রুটে বেশ কয়েকটি ট্রেনের সঙ্গে আরও ১৩০টি কোচ সংযোজন করা হয়েছে। 
এ ছাড়া অতিরিক্ত ৩০টি ইঞ্জিন প্রস্তুত রাখা হয়েছে। এই সময়ে কোথাও ইঞ্জিন বিকল হলে অতিরিক্ত ইঞ্জিন দিয়ে ট্রেন চালানো হবে। 

 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ