,

গলাটিপে শ্বশুরকে হত্যা, পুত্রবধূ আটক

lasআমিরজাদা চৌধুরী : ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার ভারত সীমান্ত ঘেঁষা হরষপুর ইউনিয়নের পাইকপাড়া গ্রামে এক গৃহবধু তার শ্বশুরকে গলাটিপে হত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার রাত আটটার দিকের এ ঘটনার পর শিপু আক্তার (২৮) নামের ওই গৃহবধূকে আটক করেছে পুলিশ। নিহত কাছন মিয়ার (৬৩) লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায় পুলিশ।

এলাকাবাসী জানায়, কাছন মিয়ার ভাইয়ের স্ত্রী রাতে নামাজের আগে ওযু করতে তার বাড়ির নলকূপে আসেন। এসময় কাছন মিয়ার বড় ছেলে সেলিম মিয়ার স্ত্রী শিপু  ওযু করতে আসা চাচী শাশুড়ির সঙ্গে দুর্ব্যবহার করেন। এরপর কাছন মিয়া তার পুত্রবধূকে শাসায়। এ নিয়ে শ্বশুর-পুত্রবধূর মধ্যে বাকবিতন্ডার এক পর্যায়ে শিপু  তার শ্বশুড়ের গলা টিপে ধরেন। এতে সে মারা যায়। 
বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রব জানান, এলাকাবাসীর মাধ্যমে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে ঘাতক শিপু  আক্তারকে আটক করে থানায় নিয়ে আসি। নিহতের লাশ ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তবে এ ঘটনায় ওসি জানান  কাছন মিয়ার ত্ৃতীয় ছেলে চমক মিয়া  বাদী হয়ে  থানায়  অভিযোগ দেয় ।

 

 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ