,

ইউনাইটেড এয়ারওয়েজের ফ্লাইট বন্ধের ঘোষণা

United airবৃহস্পতিবার সকাল থেকেই উড়াল বন্ধ রয়েছে ইউনাইটেড এয়ারওয়েজের। অর্থ সংকটের কারণে জ্বালানি কিনতে না পারায় এই দশা কোম্পানিটির। এ অবস্থায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে শত শত যাত্রী পড়েছেন চরম দুর্ভোগে। 

ইউনাইটেড এয়ারওয়েজ আন্তর্জাতিক রুটগুলোর মধ্যে ঢাকা-মাস্কাট, ঢাকা-দোহা, ঢাকা-জেদ্দা ও ঢাকা-কুয়ালালামপুর রুটে যাতায়াত করছিলো। অভ্যন্তরীণ রুটে ইউনাইটেড ফ্লাইট পরিচালনা করে ঢাকা-চট্টগ্রাম, ঢাকা-সিলেট, ঢাকা-যশোর ও ঢাকা-সৈয়দপুর-রাজশাহী রুটে।   

এ দিকে উড়াল বন্ধ থাকায় বিমানবন্দরে যাত্রীদের তোপের মুখে পড়েছেন ইউনাইটেডের কর্মীরা। যাত্রীদের বিক্ষোভের মুখে অনেকে কর্মকর্তাই বিমানবন্দর থেকে পালিয়েছেন। 

বুধবার সন্ধ্যায় উত্তরায় এয়ারওয়েজের প্রধান কার্যালয়ে জরুরিভাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এয়ারওয়েজের কর্মকর্তারা বৃহস্পতিবার থেকে সব ফ্লাইট বন্ধের ঘোষণা দেন। 

সোমবার ইউনাইটেড এয়ারওয়েজের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক ক্যাপ্টেন তাসবিরুল আহমেদ চৌধুরীর পদত্যাগের জের ধরে এয়ারলাইন্সে চরম অব্যবস্থাপনা সৃষ্টি হয়।   

সংবাদ সম্মেলনে ক্যাপ্টেন ইলিয়াস এয়ারলাইন্স পরিচালনা করতে অনতিবিলম্বে একজন দক্ষ ও যোগ্য ব্যক্তিকে সংস্থার ব্যবস্থাপনা পরিচালক হিসেবে নিয়োগ দেওয়ার দাবি জানান।  

সোমবার নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পান মাহতাবুর রহমান। ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব পাওয়া শাহীনুর আলম এখনো কাজে যোগ দেন নি। এ কারণে এয়ারওয়েজের ঊর্ধ্বতন কর্মকর্তা থেকে শুরু করে সব কর্মীর মধ্যে আরও বেশি অনিশ্চয়তা তৈরি হয়েছে।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ