,

মুশফিকের গায়ে হলুদ বুধবার

news-image

কোটি তরুণীর হৃদয় ভেঙে জীবনের দ্বিতীয় ইনিংসে পা রাখতে যাচ্ছেন টাইগার দলনেতা মুশফিকুর রহিম। পাত্রী জান্নাতুল ফেরদৌস মন্ডি, প্রাইম বিশ্ববিদ্যালয়ের চতুর্থ বর্ষে পড়াশোনা করছেন।

আগামি বুধবার গায়ে হলুদ সন্ধ্যা অনুষ্ঠিত হবে মুশফিকের।

রাজধানীর বিমানবাহিনীর ফ্যালকন কনভেনশন সেন্টারে (প্রধানমন্ত্রীর কার্যালয় সংলগ্ন) গায়েহলুদের অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। মুশফিকুর রহিমের বাবা মাহবুব হামিদ বিষয়টি নিশ্চিত করেছেন।

সাংকাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, সকাল থেকে কাজ করেছি। এখন দুপুরের খাবার খাচ্ছি। খুব ব্যস্ত। ছেলের বিয়ের আয়োজন করছি। আত্মীয়স্বজন সবাই একে একে আসা শুরু করেছে। পুরো বাড়িতে বেশ মজা হচ্ছে।

বিয়ের দিনক্ষণ নিয়ে মুশফিকের বাবা আরও বলেন, ‘বুধবার গায়েহলুদ হবে। পরদিন বিয়ে। ছেলের বউকে ঘরে তুলব। বেইলি রোডের অফিসার্স ক্লাবে বিয়ে হবে। একদিন পর ২৭ সেপ্টেম্বর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠান আয়োজন করা হবে।

প্রসঙ্গত, গত বছরের অক্টোবরে মাহমুদউল্লাহ রিয়াদের শ্যালিকাকে আংটি পরিয়েছিলেন মুশফিকুর রহিম।mosfiq

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর