,

১০০ কোটি ডলার সাহায্যের আবেদন জাতিসংঘের

file (2)পশ্চিম আফ্রিকার দেশগুলোয় মহামারী আকারে ছড়িয়ে পড়া ইবোলা মোকাবিলায় ১০০ কোটি ডলারেরও বেশি অর্থ সাহায্য প্রয়োজন বলে জানিয়েছে জাতিসংঘ। তাদের ইবোলাবিষয়ক সমন্বয়কারী ডেভিড নেবেরোর বরাত দিয়ে মঙ্গলবার বার্তা সংস্থা বিবিসি এ কথা জানায়। এদিকে প্রাণঘাতী ইবোলা ভাইরাসের সঙ্গে লড়াইয়ে সাহায্য করতে লাইবেরিয়ায় ৩ হাজার সেনা পাঠানোর পরিকল্পনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। মঙ্গলবার তার এ পরিকল্পনা ঘোষণা করার কথা রয়েছে বলে জানান যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা। লাইবেরিয়ায় মার্কিন সেনারা নতুন চিকিৎসা কেন্দ্রের ভবন নির্মাণের তদারকি ও চিকিৎসা কর্মীদের প্রশিক্ষণ দেবেন বলে জানায় বিবিসি। পশ্চিম আফ্রিকায় মহামারী আকারে ছড়িয়ে পড়া এ রোগটির মোকাবিলায় আন্তর্জাতিকভাবে সাড়া অত্যন্ত ধীরগতি হওয়ায় বিভিন্ন মহলে এটি সমালোচিত হয়েছে। প্রাণঘাতী ভাইরাসে পশ্চিম আফ্রিকায় এ পর্যন্ত ২ হাজার ৪০০ মানুষ মারা গেছে। এর মধ্যে অর্ধেকের বেশিই লাইবেরিয়ার নাগরিক। মহামারী এ রোগটির মোকবিলায় সরাসরি যুক্তরাষ্ট্রের সাহায্য আবেদন করেন লাইবেরিয়ার প্রেসিডেন্ট জনসন। যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা জানান, ইবোলাবিরোধী যেসব পদক্ষেপ নেয়া হবে তার মধ্যে প্রতি সপ্তাহে ৫০০ স্বাস্থ্য কর্মীকে প্রশিক্ষণ দেয়া এবং প্রতিটি ১০০ শয্যার ১৭টি স্বাস্থ্য কেন্দ্র নির্মাণ অন্যতম। এছাড়া আন্তর্জাতিক সহায়তার সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রচেষ্টার সমন্বয়ের জন্য লাইবেরিয়ার রাজধানী মনরোভিয়ায় একটি যৌথ নিয়ন্ত্রণ ঘাঁটি স্থাপন, হাজার হাজার বাড়িতে স্বাস্থ্যসেবা সামগ্রী পৌঁছে দেয়া এবং কীভাবে রোগীদের সেবা করতে হবে, সে বিষয়ে স্থানীয়দের প্রশিক্ষণ দেয়ার জন্য বাড়ি ও সমাজভিত্তিক প্রচারণা চালু করা হবে।


আড়াই লাখ ডলার সমমূল্যের চিকিৎসা সরঞ্জাম দেবে কানাডা : পশ্চিম আফ্রিকায় ইবোলা সংক্রমণ ঠেকাতে আড়াই লাখ ডলার সমমূল্যের চিকিৎসা সরঞ্জাম দেয়ার ঘোষণা দিয়েছে কানাডা। দেশটির স্বাস্থ্যমন্ত্রী রুনা এমব্রোস জানান, এ চিকিৎসা সরঞ্জাম কেনার অর্থ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের (ডবিস্নউএইচও) হাতে তুলে দেয়া হবে। তিনি আরও জানান, পশ্চিম আফ্রিকায় ইবোলা সঙ্কট প্রতিরোধে বিশ্ববাসীর পক্ষ থেকে কানাডা তাৎপর্য অবদান রাখতে চায়। সিবিসিনিউজ, বিবিসি

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

ফ্যাসিবাদপন্থী মিডিয়া বয়কটের আহ্বান

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ