,

জেলা ট্রাক মালিক গ্রুপের দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত

B Baria Mapমঙ্গলবার ব্রাহ্মণবাড়িয়া ট্রাক মালিক গ্রুপ রেজি নং- সি ৪১৮/২৩-৯৮ এর দ্বি-বার্ষিক সাধারণ নির্বাচন সংগঠনের পূর্ব মেড্ডাস্থ নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। এতে বিভিন্ন পদে যারা নির্বাচিত হয়েছে তারা হলেন- সভাপতি হাজী শেখ মোঃ মহসিন, সিনিয়র সহ সভাপতি মোঃ আব্দুল আওয়াল, সহ সভাপতি রাজিব ভূঞা, সহ সভাপতি মোঃ শাহ জাহান মিয়া হিরন, সহ সভাপতি মোঃ আফজল ভূঞা, সহ সভাপতি হাজী মোঃ মাহফুজ খান, সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান তানিম, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ হাসান কালু, সহ সাধারণ সম্পাদক মোঃ মাহফুজ মিয়া আবু, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম, দপ্তর সম্পাদক আলহাজ্ব এমরান হোসেন, অর্থ সম্পাদক লোকমান হোসেন, প্রচার সম্পাদক আনোয়ার হোসেন, কার্যকরী সদস্য যথাক্রমে মোঃ শাহ আলম, মোঃ মানিক মিয়া, মোঃ রফিক মিয়া, মোঃ লিটন মিয়া, মোঃ ইসমাইল হোসেন, এম এ এলাহী। উল্লেখ্য যে, মোঃ ইসমাইল হোসেন কার্যকরী সদস্য পদে জয়নাল-মেরাজ পরিষদ থেকে নির্বাচিত হয়েছেন। উৎসবমূখর পরিবেশে অনুষ্ঠিত এই নির্বাচনে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রনে রাখতে উপস্থিত ছিলেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট আরিফুল হক। প্রিজাইডিং অফিসারের দায়িত্বে ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (সদর) মিজানুর রহমান, সহকারী প্রিজাইডিং অফিসারের দায়িত্বে ছিলেন পরিসংখ্যান কর্মকর্তা (সদর) হারুন অর রশিদ ও সহকারী কৃষি কর্মকর্তা সিরাজুল ইসলাম। নির্বাচন অবাধ-সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভাবে অনুষ্ঠিত হওয়ায় সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন নির্বাচন পরিচালনা উপ কমিটি।

 

এ জাতীয় আরও খবর

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন