,

রান্নার ধোঁয়ায় বছরে প্রাণ যায় ৪৩ লাখ মানুষের

ranna-1গতানুগতিক পদ্ধতিতে রান্নায় ব্যবহৃত চুলা থেকে নির্গত ধোঁয়ায় প্রতি বছর বিশ্বে ৪৩ লাখ মানুষ মৃত্যুবরণ করেন। এর মধ্যে ৩০ লাখই মা ও শিশু। তাই উন্নত চুলা ব্যবহারের মাধ্যমে মা-শিশুর স্বাস্থ্য ঝুঁকি কমানোর প্রতি গুরুত্বারোপ করেন বক্তারা।মঙ্গলবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত এক কর্মশালায় বক্তারা এ কথা বলেন। ‘উন্নত চুলার বাজার সহায়তা’ শীর্ষক কর্মশালার যৌথভাবে আয়োজন করে দাতাসংস্থা ইউএসএআইডি, ক্যাটালাইজিং ক্লিন এনার্জি ইন বাংলাদেশ (সিসিইবি) ও গ্লোবাল অ্যালায়েন্স ফর ক্লিন কুকস্টোভস (জিএসিসি)।

বিশেষ অতিথির বক্তব্যে ইউএসএআইডি বাংলাদেশের মিশন পরিচালক ইয়ানিনা ইয়েরুজেলেস্কি বলেন, রান্নায় গতানুগতিক চুলা ব্যবহারের কারণে একদিকে যেমন মা ও শিশুর স্বাস্থ্যহানি হয়, অন্যদিকে এর বিভিন্ন ক্ষতিকর প্রভাব রয়েছে। এ পদ্ধতিতে সৃষ্ট ধোঁয়ায় গ্রিন হাউজ গ্যাস নির্গত হয়, পরিবেশের ব্যাপক ক্ষতি হয়। এছাড়া নষ্ট হয় কৃষি উপকরণ। 

তাই উন্নতমানের চুলা ব্যবহার করে বহুমুখী ক্ষতির হাত থেকে রক্ষা পেতে সরকার, বেসরকারি খাত ও বেসরকারি উন্নয়ন সংস্থাকে (এনজিও) সম্মিলিতভাবে কাজ করতে হবে। এতে অতিরিক্তি অর্থ সাশ্রয় বা অর্থনৈতিক সুযোগ তৈরির সঙ্গে সঙ্গে জীবন ও জীবিকা সুরক্ষিত হবে।

প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা ড. তৌফিক-ই-এলাহী চৌধুরী বীর বিক্রম বলেন, আমাদের অনেক জ্বালানি প্রয়োজন। ২০২১ সালের মধ্যে বিদ্যুৎ ও জ্বালানির চাহিদা পূরণে আমরা কাজ করছি। শুধু উন্নতমানে চুলা ব্যবহার করেই নয়, সবদিক থেকে সব সম্পদকে আমাদের রক্ষা করতে হবে। তিনি বলেন, সৌর বিদুৎ ভিত্তিক চুলা ব্যবহার নিয়ে গবেষণা চলছে। এক্ষেত্রে চিকিৎসক ও মায়েদের সচেতন করতে হবে। তবেই সাফল্য আসবে।

এমন উদ্যোগ নেওয়ার জন্য কর্মশালার আয়োজকদের ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, আপনাদের এ কাজকে আমি সাধুবাদ জানাই। আশা করি এ বিষয়ে আপনারা আরো সহায়তা করবেন। 

বক্তারা আরো বলেন, গতানুগতিক চুলার তাপ থেকে যে ধোঁয়া নির্গত হয় তাতে নারী ও শিশুরা বেশি আক্রান্ত হন। কারণ তারাই এর সংস্পর্শে থাকেন।

কর্মশালায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন টেকসই ও নবায়ণযোগ্য জ্বালানি উন্নয়ন কর্তৃপক্ষের (এসআরইডিএ) ভারপ্রাপ্ত সভাপতি ও বিদ্যুৎ বিভাগের অতিরিক্ত সচিব ড. আহমেদ কেইকাছ, জিএসিসি’র আঞ্চলিক পরিচালক অজিত বসু ও সিসিইবি’র চিফ অব পার্টি ক্রেগ ভ্যান ডিভিলি। 

এ জাতীয় আরও খবর

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস