,

রাজধানীতে ভাই-বোনের ঝুলন্ত লাশ উদ্ধার

uttara_sm_199819158_148410রাজধানীর উত্তরায় ভাই ও বোনের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার দিনগত মধ্যরাতে উত্তরার ১৪ নম্বর সেক্টরের গাউসুল আজম রোডের ১১ নম্বর বাড়ির ৫ম তলা থেকে লাশ দুটি উদ্ধার করা হয়।
তারা হলেন- ভাই আলীম (১৫) ও বোন চিরশ্রী জামান (১৮)
উত্তরা পশ্চিম থানার ডিউটি অফিসার মাজেদুর রহমান জানান, মরদেহ দুটি উত্তরা ১৩ নম্বর সেক্টরের গাউসুল আজম রোডের ১১ নম্বর বাড়ির ৫ম তলা থেকে উদ্ধার করা হয়। মরদেহ দুটির গলায় ফাঁস লাগানো অবস্থায় ঝোলানো ছিল। সোমবার দিনগত রাত আনুমানিক ১২টার সময় ভাই-বোনের ঝুলন্ত দেহের খবর  পাওয়া যায়। পরে পুলিশ গিয়ে লাশ দুটি উদ্ধার করে। দুটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এ দুইজনের মা জয়শ্রী জামানের বরাত দিয়ে এসআই খগেন্দ্র চন্দ্র সরকার বলেন, মেয়ে চিরশ্রী জামানের সঙ্গে রাত সাড়ে ৯টার দিকে তার মায়ের কথা হয়। এরপর রাত ১১টার দিকে বাসায় ফিরে জয়শ্রী জামান দুজনকে দুটি আলাদা রুমে গলায় ফাঁস লাগানো অবস্থায় মৃত দেখতে পান। এ সময় রুমের ভেতর থেকে দরজা লাগানো ছিল বলে জানান তাদের মা।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ