,

বাল্যবিয়ের শাস্তি দুই বছর কারাদন্ড

Cabinet metingডেস্ক রির্পোট : বাল্য বিয়ে বন্ধের জন্য দুই বছর কারাদন্ড ও ৫০ হাজার টাকা জরিমানার বিধান রেখে নতুন আইন করার প্রস্তাবে সায় দিয়েছে মন্ত্রিসভা।প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সোমবার মন্ত্রিসভার বৈঠকে ‘বাল্য বিবাহ নিরোধ আইন ২০১৪’ এর খসড়ায় নীতিগত অনুমাদন দেয়া হয়।

বৈঠকের পর মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা সাংবাদিকদের জানান, ছেলের বয়স ২১ ও মেয়ের বয়স ১৮ বছরের কম হলে প্রস্তাবিত আইন অনুযায়ী তা ‘বাল্যবিয়ে’ এবং শাস্তিযোগ্য অপরাধ বলে গণ্য হবে।

বিবাহকারী, বিয়ে পরিচালনাকারী ও অভিভাবককে এই শাস্তি দেয়া যাবে। তবে নারীদের ক্ষেত্রে কারাদন্ড প্রযোজ্য হবে না।
সচিব জানান, নির্বাহী মেজিস্ট্রেটের মাধ্যমে তাৎক্ষণিভাবে এ ধরনের বিয়ে বন্ধ করে দোষীদের সাজা দেয়ার বিধান রাখা হয়েছে খসড়ায়।
তিনি বলেন, বাল্য বিয়ে বন্ধে তৈরি ১৯২৯ সালের আইনে ১ মাসের জেল ১ হাজার জরিমানার বিধান ছিল। পরে তা সংশোধন করে ১ মাস জেল ও ১০ হাজার টাকার জরিমানার বিধান করা হয়।
তারপরও বাল্য বিয়ের ঘটনা অব্যাহত থাকায় শাস্তির পরিমাণ বাড়িয়ে দুই বছরের কারাদন্ড ও ৫০ হাজার টাকা জরিমানার বিধান রেখে নতুন করে এই আইনের প্রস্তাব করা হয়েছে বলে জানান সচিব। আরটিএনএন

এ জাতীয় আরও খবর

২৩তম রাষ্ট্রপতি হতে যাচ্ছেন মির্জা ফখরুল

কোকোর জন্মদিনে কবর জিয়ারত ও আলোচনা সভা

বায়ুদূষণে শীর্ষে লাহোর, ঢাকার অবস্থান ২৭

বিমানবন্দরে আগুন, তদন্তে বারবার অব্যবস্থাপনার চিত্র

মির্জা আব্বাস কবে ফিরবেন সংসদে, চট্টগ্রাম-৪ আসনে কী হবে

৩১২ শিক্ষাপ্রতিষ্ঠানে একজনও পাস করেনি

হাসিনা ও হা‌দির হত্যাকারীদের প্রত্যার্পনের অনুরোধ করেছে বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী খ‌লিলুর রহমা‌ন

প্রস্তুতি ম্যাচ দিয়ে বাংলাদেশকে বিচার করতে নারাজ হেড

৩১ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে চ্যাম্পিয়ন ব্রাজিল

বাবাকে শেষ বিদায় জানালেন মেসি

সৌদিতে সোফা কারখানায় অগ্নিকাণ্ডে নিহত ১৬ জনই বাংলাদেশি

রিয়াদে সোফা কারখানায় আগুন, নিহত ১৬ বাংলাদেশি