,

ঈদের আগে তুবাসহ সব গার্মেন্টস শ্রমিকের বেতন পরিশোধের নির্দেশ

তুবার পাঁচ কারখানাসহ দেশের সব তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের ঈদের আগেই বেতন-ভাতা পরিশোধের নির্দেশ দিয়েছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মজিবুল হক চুন্নু। গতকাল রোববার সচিবালয়ে তুবা গ্রুপের শ্রমিক সংগ্রাম কমিটির নেতাদের সঙ্গে বৈঠকে এ নির্দেশনা দেন তিনি।

২৫ সেপ্টেম্বরের মধ্যে শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধের দাবিতে ‘তুবা গ্রুপ শ্রমিক সংগ্রাম কমিটি’-এর পক্ষ থেকে একটি স্মারকলিপি প্রতিমন্ত্রীর কাছে দেয়া হয়। পরে সংগ্রাম কমিটির আহ্বায়ক মোশরেফা মিশুর নেতৃত্বে শ্রমিক নেতারা মন্ত্রীর সঙ্গে বৈঠক করেন। বৈঠকে শ্রম প্রতিমন্ত্রী বলেন, ঈদের আগে নির্দিষ্ট সময়ের মধ্যে শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধের ব্যবস্থা নিচ্ছি। আগামী ২১ সেপ্টেম্বর তুবাসহ তৈরি পোশাকশিল্প মালিকদের সঙ্গে বেতন-ভাতা পরিশোধের ব্যবস্থা নিতে বৈঠক করা হবে। শ্রমিক নেতাদের দাবির প্রেক্ষিতে প্রতিমন্ত্রী বলেন, আমি শ্রমিকদের ব্যথা-বেদনা বুঝি। কিন্তু আমার দায়িত্ব কতোটুকু! মালিক পাওনা যদি না দেয়, তবে তার বিরুদ্ধে জরিমানা করারও সুযোগ নেই। সিভিল ফরমে আইন করা আছে, ক্রিমিনাল ফরমে করা নেই। পাওনা আদায়ে মামলা করা ছাড়া কোনো ব্যবস্থা নিতে পারবে না সরকার। বেতন বাড়িয়েও শ্রমিকদের তেমন কোনো কল্যাণ হবে না বলে উল্লেখ করে মন্ত্রী বলেন, বেতন বাড়লে বাড়ি ভাড়া বেড়ে যায়। শ্রমিকের লাভ হয় না। তাই, বাড়িভাড়া আইনও যুগোপযোগী করতে হবে। কোন এলাকায় সর্বোচ্চ কতো ভাড়া হবে, তা নির্ধারণ করা থাকবে। ক্রিমিনাল ফরমে মামলা করার সুযোগ রাখতে হবে। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে পারলে শ্রমিকরা লাভবান হবেন।

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর