,

প্রেসক্রিপশন

2_30401পিত্ত মানবদেহের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ। এখানে বিভিন্ন কারণে অনেক ধরনের রোগে আক্রান্ত হতে পারে, তার মধ্যে পিত্তপাথুরী একটি জটিল রোগ। পিত্তে যখন পাথর জমা হয় তখন মানবদেহে বিভিন্ন উপসর্গ দেখা দেয়। যেমন- বমি ও বমিভাব, নাভির কাছাকাছি প্রচণ্ড ব্যথা। এ ব্যথা কুক্ষিদেশ থেকে শুরু হয়ে কাঁধ ও পিঠ পর্যন্ত থাকে। মুখে তিক্ত স্বাদসহ অনেক সময় জন্ডিসও থাকে। যে কোনো কারণে পিত্তকোষে বা পিত্তবাগী নালিতে পিত্তরস জমাট বেঁধে প্রস্তর কণা আকার ধারণ করে, এটাকে পিত্তপাথুরী বলে। যে কোনো কারণে পিত্তে পাথর সৃষ্টি হতে পারে। পিত্তনালির প্রদাহজনিত কারণে এই পিত্তপ্রবাহ বিঘি্নত হতে পারে। পিত্তপাথুরী খুব ছোট হলে বা বালু কণার মতো থাকলে অনেক সময় আপনা থেকেই বেরিয়ে যায়। এ পাথুরী যতক্ষণ পিত্তকোষে থাকে ততক্ষণ বেদনা অনুভব হয় না; কিন্তু যখন পিত্তকোষ থেকে পিত্তনালিতে এসে পড়ে তখনই প্রচণ্ড ব্যথা হয় এবং রোগী অস্থির হয়ে পড়ে। এই রোগ প্রতিরোধে খাদ্যে ঘি, মাখন, চর্বিজাতীয় খাবার থেকে বিরত থাকতে হবে। বর্জন করতে হবে মাংস ও গুরুপাক খাদ্য থেকে। এ ছাড়া সব ধরনের নেশা থেকে দূরে থাকতে হবে। এ রোগে আক্রান্ত হলে দেরি না করে অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ শরণাপন্ন হতে হবে।

অধ্যক্ষ ডা. কালাম আজাদ

সি. কনসালট্যান্ট, হোমিওপ্যাথিক ফাউন্ডেশন হাসপাতাল, ঢাকা। ফোন : ০১৯২৮৭০৫০৩০

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর