,

প্রবাসীরা অনুমতি ছাড়া হজ করলে শাস্তি:

news-image

 সৌদি আরবে বসবাসকারী প্রবাসীদের হজ করতে সৌদি সরকারের অনুমোদন লাগবে। সরকারি অনুমতি ছাড়া কেউ হজে গেলে কঠোর শাস্তির মুখোমুখি হতে হবে বলে জানিয়েছেন মক্কার পুলিশপ্রধান মেজর জেনারেল আবদুল আজিজ আল আসউলিএক।

Hajj20140913045321শুক্রবার আরব নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, যেসব প্রবাসী হজযাত্রী তাসরিয়া (অনুমতিপত্র) ছাড়া মক্কা ভ্রমণ করবেন, তারা ধরা পড়লে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে জরিমানাসহ ফিঙ্গারপ্রিন্ট নিয়ে নিজ দেশে পাঠিয়ে দেওয়া হবে।

এ লক্ষ্যে তায়েফ, মদিনা ও জেদ্দা থেকে মক্কার প্রবেশমুখে অত্যাধুনিক প্রযুক্তি স্থাপন করে তল্লাশি চালানো হবে বলে তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন। গত বছর প্রায় ১৫ হাজার অনুমতিহীন হজযাত্রী ধরা পড়ে। তাদের মক্কায় প্রবেশ করতে দেওয়া হয়নি। তবে কঠোর শাস্তির বিধান এ বছর থেকে কার্যকর করা হবে বলে তিনি জানান।

প্রতিবছর অনেক সৌদি আরবপ্রবাসী নিজ উদ্যোগে মক্কা, মদিনায় গিয়ে হজ করে আসেন সরকারি অনুমোদন ছাড়াই। প্রবাসীদের এভাবে হজ পালন করা এ দেশের আইন অনুযায়ী অবৈধ। বৈধভাবে প্রবাসীদের হজ করতে হলে সরকার অনুমোদিত দাওয়াহ সেন্টার বা হজ কাফেলার মাধ্যমে নির্ধারিত ফি দিয়ে হজে যেতে হবে। হজের সব কার্যক্রম উক্ত দাওয়াহ সেন্টার বা হজ কাফেলার অধীনে করতে হবে।

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর