,

বাদামে রোগ প্রতিরোধ করে

nut-2ইজি টু ক্যারি ফুডের মধ্যে প্রথমেই আসে বাদামের কথা। এখনকার এ ব্যস্ত দিনে কাজের ফাঁকে সময় করে খাওয়ার কথা মাথায় থাকে না। প্রায় সময় আন হেলদি খাওয়ার খেয়ে থাকি। কিন্তু কাজের ফাঁকে যদি রোজ অল্প করে বাদাম খাওয়া যায় তবে মন্দ হয় না। বাদাম শুধু খেতেই যে অসাধারণ তা নয়, নানা পুষ্টিগুণেও ভরপুর। যার ফলে এ বাদাম বিভিন্ন রোগ প্রতিরোধ ও প্রতিকারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

বাদামের ধরন-

বাদাম বলতে সব ধরনের বাদামকেই এক্ষেত্রে ধরা হয়, যেমন- চিনে বাদাম, আখরোট, কাজু, আমন্ড, পেস্তা, চেস্ট নাট, ব্রাজিলনাট প্রভৃতি।

বাদামের মধ্যে যা থাকে-

আকারে ছোট হলেও সব ধরনের খাদ্য গুণাগুণ এতে বর্তমান। যেমন- ফ্যাটি অ্যাসিড, ফাইবার, কার্বোহাইড্রেট, লিউটিন, জিজ্যানথিনের মতো অ্যান্টি অক্সিডেন্ট।

বাদামের উপকারিতা-

বাদামের মধ্যে প্রোটিন, ভিটামিন, মিনারেলস সব ধরনের খাদ্যগুণ রয়েছে। নিয়মিত বাদাম খেলে শরীর সুস্থ, সবল, কর্মক্ষম ও নিরোগ থাকে।

বাদাম যেসব রোগ থেকে বাঁচায়-

থাইরয়েড: ব্রাজিল নাটের মধ্যে আয়োডিন থাকে যা এনার্জি মেটাবলিজমে সাহায্য করে। ফলে এ নাট হাইপো ও হাইপার উভয় থাইরয়েডের জন্য উপকারি।

ত্বক: দূষণের প্রভাব থেকে ত্বককে মুক্ত করতে এবং বিভিন্ন ফাংগাল ও ব্যাকটেরিয়ার সংক্রমণের হাত থেকে রক্ষা করতে প্রতিদিন নির্দিষ্ট পরিমাণ বাদাম খেলে ত্বক ফর্সা ও উজ্জ্বল হয়।

ক্যানসার: আমন্ডের মধ্যে ওলেয়িক অ্যাসিড, সেলে নিয়াম, ভিটামিন ‘ই’ এবং বিভিন্ন ফাইটো কেমিক্যালস ক্যান্সার প্রতিরোধে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

হাই কোলেস্টেরল: আখরোট ওমেগা-থ্রি ফ্যাটি অ্যাসিড, ফাইবার, ভিটামিন ‘ই’ ইত্যাদি থাকায় নিয়মিত কিছু পরিমাণে আখরোট খেতে পারলে রক্তের মধ্যে বেড়ে যাওয়া কোলেস্টেরলের মাত্রা স্বাভাবিক হয়।

ওবেসিটি: কনভেনশনাল লো ক্যালোরি হাই ফাইবার জাতীয় ডায়েটের সঙ্গে কিছু আমন্ড খেলে তাড়াতাড়ি ওজন কমে।

হাঁপানি: যারা দীর্ঘদিন ধরে হাঁপানিতে ভুগছেন, তারা যদি নিয়মিত গরম দুধের সঙ্গে আখরোট খান তাহলে হাঁপানিতে অনেক রিলিফ পাওয়া যায়।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ