,

নবীনগর দু’গ্রামবাসীর সংঘর্ষে আহত-২০

attack (1)আবু কামাল খন্দকার : গ্রাম্য অধিপত্য বিস্তারের  তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সোমবার সকালে দু’গ্রামবাসীর রক্তক্ষয়ী সংঘর্ষে ২০ জন আহত হয়েছে। আশংকাজনক অবস্থায় অপু মিয়া (২৭) ও তরিকুল (১৫) কে ঢাকায় প্রেরণ করা হয়েছে। পুনরায় সংঘর্ষের আশংকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রনে রয়েছে বলে জানায়, নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রূপক সাহা। 
জানা যায়, গত ২৮ অগস্ট মাদক ব্যবসা নিয়ে গণিশাহ্ মাজারের সামনে ধরাভাঙ্গা গ্রামের নাজির আহম্মেদের সাথে নুরজাহানপুর গ্রামের মুনাফ মিয়ার কথাকাটাকাটি হয়। এরই জের ধরে সোমবার সকালে ধরাভাঙ্গার গ্রামের লোকজন নুরজাহানপুর গ্রামের সাগর মিয়ার বাড়িতে আগুন ধরিয়ে দেয়। এ ঘটনাকে কেন্দ্র করে দু’গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ বেধে যায়। এতে উভয় গ্রামের কমপক্ষে ২০ জন আহত হয়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। তবে পুনরায় সংঘর্ষে আশংকায় অতিরিক্ত পুলিশ মোতায়ন রয়েছে। 

 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ