,

নাসিরনগরের বেমালিয়া নদী পুনঃখনন

riverব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলায় মেঘনার শাখা নদী বেমালিয়া নদী পুনঃখননের কাজ শুরু হয়েছে। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ ছায়েদুল হক এমপি ১৭ আগষ্ট উপজেলার চাতালপাড় ইউনিয়নে খনন কাজের উদ্বোধন করেন। প্রায় ২৪ কিলোমিটার দীর্ঘ এলাকায় এ খনন কাজ শেষ হলে শুষ্ক মৌসুমে প্রায় ১২ হাজার হেক্টর জমি সেচ সুবিধার আওতায় আসবে। এছাড়া, এ এলাকার জনগণের যাতায়াত ও মৎস্যসম্পদ উন্নয়নে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখবে। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড প্রায় ৪০ কোটি টাকা ব্যয়ে প্রকল্পটি বাস্তবায়ন করছে। ২০১৫ সালের জুন মাসের মধ্যে পুনঃখনন কাজ শেষ হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
পরে মন্ত্রী চাতালপাড় ডিগ্রী কলেজ মাঠে এ উপলক্ষে আয়োজিত এক জনসভায় বক্তব্য রাখেন। এ সময় তিনি বলেন, বর্তমান সরকার দেশের প্রতিটি এলাকার জনগণের প্রয়োজন সম্পর্কে সচেতন। সরকারের উন্নয়ন কাজে সহযোগিতা করার জন্য তিনি সকলের প্রতি আহ্বান জানান। হাওড় এলাকার জনগণের যাতায়াতের সুবিধার্থে খুব শীঘ্রই বিশ্বব্যাংকের সহায়তায় নাসিরনগর ও চাতালপাড় ইউনিয়নের মধ্যে প্রায় ২০ কিলোমিটার দীর্ঘ রাস্তা নির্মাণের কাজ শুরু হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
চাতালপাড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ আব্দুল আহাদের সভাপতিত্বে জনসভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের ড্রেজিং পরিদপ্তরের প্রধান প্রকৌশলী মোহাম্মদ সোহরাব হোসেন, বেমালিয়া নদী ড্রেজিং প্রকল্পের পরিচালক প্রকৌশলী মো. জাকির হোসেন ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোয়াজ্জেম হোসেনসহ স্থানীয় রাজনৈতিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ