,

অলরাউন্ডার র‌্যাঙ্কিংয়ে আবারও সাকিব এক নম্বরে

sakib-5অনলাইন ডেস্ক : সাকিব আল হাসানের কাছে আইসিসি টেস্ট অলরাউন্ডার র‌্যাঙ্কিংটা বোধ হয় গানের ছন্দের মতোই! এই ওঠে, এই নামে! নিজেও একবার বলেছিলেন, ‘এই ওঠানামাটা আমার ওপর খুব একটা প্রভাব ফেলে না।’ গত বছর ডিসেম্বরের পর টেস্ট অলরাউন্ডার  র‌্যাঙ্কিংয়ে আবারও এক নম্বরে উঠে এলেন সাকিব।

সর্বশেষ টেস্ট খেলেছেন ফেব্রুয়ারিতে, শ্রীলঙ্কার বিপক্ষে। এরপর বাংলাদেশ আর কোনো টেস্ট ম্যাচ খেলেনি। সাকিবেরও খেলা হয়নি কোনো টেস্ট। তার পরও বেশ কিছুদিন টেস্ট অলরাউন্ডার র‌্যাঙ্কিংয়ে দুইয়ে ছিলেন। ১১ আগস্ট র‌্যাঙ্কিংয়ে সাকিব নেমে গেলেন এক ধাপ। সপ্তাহখানেক পরে এবার আবারও উঠে এলেন এক নম্বরে। বাংলাদেশের এ বাঁহাতি অলরাউন্ডার একে উঠে এসেছেন মূলত নিকটতম প্রতিদ্বন্দ্বীদের বাজে ফর্মের কারণে।

সাকিবের রেটিং অপরিবর্তিত রয়েছে—৩৬৪। তবে সাম্প্রতিক সময়ে বাজে ফর্মের কারণে দুইয়ে চলে যাওয়া রবীচন্দ্রন অশ্বিনের রেটিং ৩৫৭ ও তিনে থাকা ভারনন ফিল্যান্ডারের রেটিং ৩৪৮। ২০১১ সালে ডিসেম্বরে প্রথমবারের মতো এক নম্বরে ওঠেছিলেন সাকিব। সেবার এ অলরাউন্ডারের রেটিং ছিল ক্যারিয়ার সেরা ৪০৪। তথ্যসূত্র: আইসিসি।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ