শনিবার, ১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্যাপক আয়োজনে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের শাহাদাৎ বাষির্কী পালন করেছে- জেলা আওয়ামীলীগ

s m sahadatপ্রতিনিধি : হাজার বছরের শ্রেষ্ট বাঙ্গালী, স্বাধীনতার মহানায়ক, বাংলাদেশের স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ৩৯ তম শাহাদাৎ বার্ষিকী ব্যাপক আয়োজনে পালন করেছে ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামীলীগ।১৫ শুক্রবার আগষ্ট দিন ব্যাপি কর্মসূচির মধ্যে ছিল জাতীয় ও দলিয় পতাকা অর্ধনমিত করে, কালো পতাকা উত্তলন, কালো ব্যাজ ধারণ, শোক র‌্যালী, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পূস্পস্তবক অর্পন, কোরআন খানি, কাঙ্গালী ভোজ, শোক সভা ও দোয়া মাহফিল। জেলা আওয়ামীলীগের সাবির্ক তত্থাবধানে পৌরসভার ১২টি ওয়ার্ড এ পৃথক ভাবে উপরক্ত কর্মসূচি পালন করা হয়। বাদ জুম্মা জেলার সকল মসজিদে বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এছারাও জেলা আওয়ামীলীগের উদ্যোগে লোকনাথ দিঘির পাড়স্থ পৌর অডিটরিয়ামে বিশেষ জিয়াফতের ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক ড. মুহাম্মদ মোশাররফ হোসেন, জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি ও জেলা পরিষদ প্রশাসক এডঃ সৈয়দ একেএম এমদাদুল বারী, পুলিশ সুপার মোঃ মনিরুজ্জামান পিপিএম (বার) সহ জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, সরকারি কর্মকর্তাবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধা বৃন্দ, সাংবাদিকবৃন্দ, সামাজিক সাংষ্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন স্তরের সুধিজন মোনাজাতে অংশ গ্রহন করেন। সকল দোয়া মাহফিল সূমুহে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান ও তাঁর পরিবারের সকল শহীদ সদস্য, মুক্তিযুদ্ধের সকল শহীদ, জাতীয় চার নেতা, ২১ আগষ্ট ও গণতান্ত্রীতক আন্দলোন ও দেশের মানুষের অধিকার আদায়ের জন্য নিহত সকল শহিদ এবং জেলার প্রয়াত সকল রাজনৈতিক নেতাদের আত্মার মাগফিরাত কামনা করে মহান আল্লাহ তায়ালা দরবারে মোনাজাত করা হয়। ওয়ার্ড আওয়ামীলীগ আয়োজিত কর্ম সুচিসূমহে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি, পৌর মেয়র মোঃ হেলাল উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শাহাদৎ বার্ষিকী উদযাপন পরিষদ এর আহবায়ক, জেলা আওয়ামীলীগ ও ১৪ দলের সমন্বয়ক বীর মুক্তিযোদ্ধা আমানুল হক সেন্ট,ু জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সম্পাদক, সাবেক পৌর চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আল মামুন সরকার, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর আলম, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ হেলাল উদ্দিন, মাহবুবুল বারী চৌধুরী মন্টু, মজিবুর রহমান বাবুল, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ মহসিন মিয়া, মহিলা ভাইস চেয়ারম্যান এড. তাসলিমা সুলতানা খানম নিশাত প্রমুখ। শোক সভায় প্রধান অতিথির বক্তব্যে পৌর মেয়র মোঃ হেলাল উদ্দিন বলেন, বঙ্গবন্ধু বাংলাদেশের প্রতিষ্ঠাতা এবং বাঙ্গালী জাতির জনক। তিনি হাজার বছরের শ্রেষ্ট বাঙ্গালী। বঙ্গবন্ধু কে সপরিবারে হত্য করা বাঙ্গালী জাতির ইাতিহাসে এক কলঙ্ক জনক অধ্যায়। যারা এই কলঙ্ক জনক অধ্যায়ের রচিয়তা এবং যারা এই বর্বরচিত এই হত্যা কে সমর্থন করে তারা চির দিনই পৃথিবীর ইতিহাসে ঘৃনত পাত্র হিসেবে বিবেচিত হবে। এই স্বাধীন বাংলাদেশে তাদের রাজনীতি করার কোন অধিকার নেই। তিনি বলেন শেখ মুজিবর রহমান শুধু বাংলাদেশ কে স্বাধীন ই করেন নি। তিনি যুদ্ধ বিদ্ধস্থ বাংলাদেশ কে অল্প সময়ে পূর্নগঠন করতে সক্ষম হয়েছিলেন। যা তার দেশ প্রেম ও যোগ্য নেতৃত্বের ফলে সম্ভব হয়েছে। প্রধান অতিথি বলেন বঙ্গবন্ধুর আদর্শে বলিয়ান হয়ে তারই সুযেগ্য কণ্যা জননেত্রী শেখ হাসিনা গনত্রন্ত্র রক্ষা ও দেশের সার্বিক উন্নয়ন ডিজিটাল বাংলাদেশ বিনির্মানে যে বলিষ্ট ভুমিকা রাখছেন সেই উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় সকলকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার আহবান জানান। অনুষ্ঠানে সংশ্লিষ্ট ওয়ার্ড আওয়ামীলীগ, উপজেলা আওয়ামীলীগ, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতিবৃন্দের সভাপত্তিতে ও সাধারণ সম্পাদক বৃন্দর পরিচালনায় জেলা আওয়ামীলীগ, শহর আওয়ামীলীগ, সদর উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, স্বেচ্ছা সেবক লীগ, কৃষকলীগ, শ্রমিকলীগ, ছাত্রলীগের নেতা কর্মী ছারাও বিপুল সংখ্যক সাধারণ জনগন অংশ গ্রহন করেন।

এ জাতীয় আরও খবর

হামের টিকা না দিয়ে বিগত দুই সরকার ক্ষমাহীন অপরাধ করেছে: প্রধানমন্ত্রী

উদ্বোধনী অনুষ্ঠানে কলম নিয়ে প্রবেশ নয়

পতিত সরকারের জ্বালানি নীতি ছিলো বিতর্কিত : দেবপ্রিয় ভট্টাচার্য

খাল খনন অব্যাহত থাকলে দেশে নতুন বিপ্লব সৃষ্টি হবে: পানিসম্পদ মন্ত্রী

পুরুষদের চাপ কমাতে তেলের লাইনে নারীরা

যেসব পাম্পে ফুয়েল পাসে মিলছে তেল

বিএনপি সমর্থকদের কাছে দুঃখ প্রকাশ করলেন রাশেদ প্রধান

সাংবাদিকদের অবসর ভাতা দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার

হরমুজ প্রণালি ফের বন্ধ করল ইরান

হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকারে গুলি, নিরাপদ ক্রুরা

নদীতে ডুবে নিহত দুই বান্ধবীর দাফন সম্পন্ন

হরমুজ প্রণালীতে আটকে বাংলাদেশের জাহাজ, কূটনৈতিক তৎপরতা জোরদার