,

নবীনগরে জাতীয় শোক দিবস পালিত

nb 15-8-14প্রতিনিধি : স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৩৯ তম শাহাদাৎ বার্ষিকী। দিনটি যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে উপজেলা প্রশাসন ও স্থানীয় আওয়ামীলীগ দু’দিনব্যাপী ব্যপক কর্মসূচী পালন করেছে। ১৪ আগস্ট ‘বঙ্গবন্ধুর রাজনীতি ও বাঙ্গালীর অধিকার আদায়’ বিষয়ে রচনা প্রতিযোগীতা, চিত্রাংকন ও সরকার জাহানারা ফরিদ রচয়িত ‘মহান পিতা’ কবিতা আবৃত্তি প্রতিযোগীতার আয়োজন করা হয়। সূর্যোদয়ের সাথে সাথে সরকারি আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ও বেসরকারি ভবন সমূহে জাতীয় পতাকা অর্ধনমিত, শোক র‌্যালী, আলোচনা সভা, দোয়া মাহফিল ও বিশেষ মোনাজাত প্রার্থনা করা হয়। উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার আবু শাহেদ চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, জাতীয় সংসদ সদস্য ফয়জুর রহমান বাদল। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক সাংসদ এড: শাহ্ জিকরুল আহম্মেদ খোকন। বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সেক্রটারী এম.এ.হালিম, মুক্তিযোদ্ধা কমান্ডার এমদাদুল হক, ভাইস চেয়ারম্যান মোশারফ হোসেন সরকার। পরে পাইলট হাইস্কুল মাঠে আওয়ামীলীগের সভাপতি ও সংসদ সদস্য ফয়জুর রহমান বাদলের সভাপতিত্বে আলোচনা সভা শেষে কাঙ্গালী ভোজের আয়োজন করা হয়।   

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ