,

লিঙ্গ কেটে প্রেমের ইতি টানলেন প্রেমিকা

lingoডেস্ক রিপোর্ট : বিয়ে গোপন করে প্রতারণা করার খেসারত দিতে হলো এক প্রেমকিকে। প্রেমিকার ব্লেডে লিঙ্গ গেল প্রেমিকের। মনের দুঃখে দীর্ঘদিন প্রেম করা প্রেমিকা লিঙ্গ কেটে দিয়ে প্রেমের ইতি টানলেন।

ঘটনাটি ঘটেছে রাজধানীর খিলগাঁওয়ের গোড়ান এলাকায়। গত বুধবার দিবাগত রাতে আমির হোসেন (৩০) নামের এক যুবকের লিঙ্গ কেটে দিয়েছে তার প্রেমিকা সাদিয়া আক্তার (২৫)। আহতাবস্থায় ওই যুবককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পুলিশ পরিদর্শক মোজাম্মেল হক বলেন, গত বুধবার রাতে প্রেমিকা সাদিয়া আক্তার প্রেমিক আমিরকে তার খিলগাঁওয়ের গোড়ানের বাসায় ডেকে নেয়। পরে রাতে থাকার প্রস্তাব দিয়ে তাকে ভালো করে খাবার খাওয়ায়।
তিনি বলেন, ওই খাবারের সাথে চেতনানাশক মিশিয়ে তাকে খাবার দেয়া হয়। ওই খাবার খেয়ে রাতে অচেতন হয়ে পড়লে সাদিয়া ব্লেড দিয়ে আমিরের লিঙ্গ কেটে দেয়। পরে স্থানীয়রা বৃহস্পতিবার ভোর পাঁচটার দিকে আহতাবস্থায় আমিরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আাসে।
স্থানীয়দের বরাত দিয়ে তিনি বলেন, আমির হোসেন একজন বিবাহিত পুরুষ। তার দুইটি সন্তানও রয়েছে। এ কথা গোপন করে দীর্ঘদিন ধরে সাদিয়ার সাথে প্রেম করে আসছিল সে। বিষয়টি সাদিয়া জানতে পেরে আমিরকে উচিত শিক্ষা দেয়ার পরিকল্পনা করে। সে মোতাবেক কাজ করে সাদিয়া।
আমির হোসেন তার স্ত্রী সন্তানদের নিয়ে খিলগাঁওয়ের মেরাদিয়া এলাকায় বসবাস করে আসছেন। তার বাড়ি টাঙ্গাইল জেলার মির্জাপুরে। তার বাবার নাম রফিক উদ্দিন।
এ ব্যাপারে খিলগাঁও থানা পুলিশ জানায়, ঘটনাটি শুনেছি। তবে কেউ কোনো অভিযোগ করেনি।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য