কসবায় জাতীয় শোক দিবস উদযাপনে প্রস্ততি সভা
শেখ কামাল উদ্দিন ॥ স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৩৯তম শাহাদাত বার্ষিকীতে জাতীয় শোক দিবস যথাযথ মর্যাদায় উদযাপনের লক্ষ্যে ১০ আগস্ট রবিবার বিকেল ৪টায় কসবা উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভায় কসবা উপজেলা নির্বাহী অফিসার জালাল সাইফুর রহমান মন্ত্রণালয়ের নির্দেশনা পত্র পাঠ করে উপস্থিত সকলের পরামর্শক্রমে উপজেলা পর্যায়ের কর্মসূচী প্রণয়ন করেন। ১৫ আগস্ট জাতীয় শোক দিবসে সকল সরকারী, বেসরকারী, আধা সরকারী, শায়ত্ব শাসিত প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান সমূহে জাতীয় পতাকা অর্ধনমিত; শিক্ষা প্রতিষ্ঠানে শিশু কিশোরদের চিত্রাংকন, কবিতা আবৃতি,আলোচনা সভা ও শোক র্যালি; মসজিদ, মন্দির, গির্জা ওঅন্যান্য উপাসনালয়ে মোনাজাত ও প্রার্থনাসহ বিভিন্ন কর্মসূচী পালন করার সিদ্ধান্ত হয়। সভায় উপজেলার বিভাগীয় কর্মকর্তা, ব্যাংক, বীমা, ব্যবসায়ী, সাংবাদিক, শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান ও প্রতিনিধি, ব্যবসায়ী এবং বিভিন্ন সংস্থার প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।











