,

বাংলাদেশ চাইল্ড জার্নালিস্ট এসোসিয়েশন ব্রাহ্মণবাড়িয়ার উদ্যোগে শিশু সাংবাদিকদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

press pictureবাংলাদেশ চাইল্ড জার্নালিস্ট এসোসিয়েশন ব্রাহ্মণবাড়িয়ার উদ্যোগে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাব ও চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র সহযোগিতায় ৮ আগস্ট শুক্রবার শিশু সাংবাদিকদের দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব মিলনায়তনে কর্মশালার উদ্বোধন করেন প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা সাবেক পৌর চেয়ারম্যান আল-মামুন সরকার। প্রধান বক্তা ছিলেন ব্রাহ্মণবাড়িয়ার ভারপ্রাপ্ত পুলিশ সুপার মোঃ জাহিদুল ইসলাম। প্রেস ক্লাব সভাপতি সৈয়দ মিজানুর রেজার সভাপতিত্বে সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিন জামির পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রেস ক্লাব সহ-সভাপতি আল আমীন শাহীন, সহ সভাপতি সৈয়দ মোঃ আকরাম, চ্যানেল আই ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি ও সমতট বার্তার প্রকাশক ও সম্পাদক মনজুরুল আলম, প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আ ফ ম কাউসার এমরান প্রমুখ। কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন মাসিক মানবাধিকার খবর পত্রিকার সম্পাদক এইচ এম ফারুক ও সাপ্তাহিক নতুন মাত্রা পত্রিকার সম্পাদক আল আমিন শাহিন। অনুষ্ঠানে বক্তারা শিশু সাংবাদিকতার বিভিন্ন বিষয় তুলে ধরেন। 
কর্মশালা শেষে ৩৫ জন শিশু সাংবাদিককে সনদপত্র প্রদান করেন ব্রাহ্মণবাড়িয়ার প্রবীণ সাংবাদিক ও জেলার প্রথম দৈনিক “দৈনিক ব্রাহ্মণবাড়িয়া”র সম্পাদক ও প্রকাশক আলহাজ্ব মোঃ নুরুল হোসেন। এ সময়ে অন্যান্যের মধ্যে ছিলেন সাংবাদিক আবদুল মোমিন বাবুল। অনুষ্ঠান পরিচালনা করেন একুশে টেলিভিশন মুক্ত খবরের জেলা প্রতিনিধি ও বাংলাদেশ চাইল্ড জার্নালিস্ট এসোসিয়েশন ব্রাহ্মণবাড়িয়ার সভাপতি শাহীন আলম জয়।

 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ