,

৪০ হাজার টাকা নিয়ে নারী মাদক ব্যবসায়ীকে ছেড়ে দিলো বিজয়নগর পুলিশ

drugeআমিরজাদা চৌধুরী: বিজয়নগরের পাহাড়পুর ইউনিয়নের কামালমোড়া গ্রামের এক মাদক স্পটে অভিযান চালিয়ে এক নারী মাদক ব্যবসায়ীকে আটকের পর ছেড়ে দিয়েছে পুলিশ। তার কাছ থেকে ২০ বোতল রেকোডেক্স উদ্ধার করা হয়। তবে পুলিশ ৪০ হাজার টাকা রফাদফায় রানীকে ছেড়ে দিয়েছে বলে অভিযোগ রয়েছে। ২০ বোতল রেকোডেক্স এর বদলে ২ বোতল উদ্ধার করার কথা বলছে পুলিশ। এলাকাবাসী জানান,বুধবার রাত ১১ টার দিকে মির্জাপুর তদন্ত ফাড়ির ইনচার্জ এসআই শফিকুল ইসলাম সাইফুল ও রানীর মাদক স্পটে অভিযান চালান। এসময় তার ঘর থেকে ২০ বোতল রেকোডেক্স উদ্ধার করা হয়। রানীর স্বামী সাইফুলও একজন মাদক ব্যবসায়ী। সাইফুলের মামা হেবজু ও রহমান ভূইয়ার মধ্যেস্ততায় আটকের ঘন্টা দেড়েক পর রাত সাড়ে ১২ টার দিকে ৪০ হাজার টাকা নিয়ে পুলিশ রানীকে ছেড়ে দেয়। তবে এসআই শফিকুল ইসলাম বলেছেন রানীর স্বামী সাইফুলের  বিরুদ্ধে মামলায় গ্রেফতারী পরোয়ানা আছে। তাকে গ্রেফতার করার জন্যে আমরা সেখানে গিয়েছিলাম। পরে ঘরে অভিযান চালিয়ে চালের ড্রামের ভেতর থেকে ২ বোতল রেকোডেক্স উদ্ধার করা হয়। টাকা নেয়ার অভিযোগ সত্য নয়। এগুলো মানুষের কথা। ওসির সঙ্গে পরামর্শক্রমে রানীর ছোট বাচ্চা থাকায় তাকে ছেড়ে দিয়েছি। 

 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ