,

তিতাসে সাঁতার কাটতে গিয়ে গার্মেন্ট কর্মকর্তা নিখোঁজ

sink-in-water-dead2

নিজস্ব প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়া শহরের মেড্ডা শ্মশান ঘাট সংলগ্ন তিতাস নদীতে সাঁতার কাটতে গিয়ে পাঁচ বন্ধুর মধ্যে ইমাদ বিন ইসলাম(৩২) নামের এক যুবক নিখোঁজ হয়েছেন।আজ শনিবার  দুপুর একটার দিকে মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে।
নিখোঁজ এই যুবক শহরের কাজীপাড়ার মৃত নুরুল ইসামের ছেলে। তিনি চট্টগ্রামের একটি বায়িং হাউজের কর্মকর্তা ছিলেন।
ব্রাহ্মণবাড়িয়া ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা জয়নাল আবেদীন জানান, ইমাদতার চার বন্ধু নিয়ে নদীতে সাঁতার কাটতে নামেন। ইমাদ সাঁতার কাটতে কাটতে নদীর মাঝখানে গিয়ে হঠাৎ বাঁচাও বাঁচাও বলে চিৎকার করতে থাকেন। এসময় অন্য বন্ধুরা নৌকা নিয়ে যাওয়ার আগেই ইমাদ নদীর পানিতে তলিয়ে যায়। পরে খবর পেয়ে দমকল বাহিনী ও পুলিশ নদীতে অনেক খোঁজাখুজি করেও তার সন্ধান পায়নি।
পারিবারিক সূত্রে জানা যায়, নিখোঁজ ইমাদের আট বছরের একটি ছেলে সন্তান রয়েছে।

 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ