,

গ্রিসে বাংলাদেশি শ্রমিকদের ওপর গুলিবর্ষণকারী খালাস

image_112257.greek

গ্রিসে স্ট্রবেরি সংগ্রাহক হিসেবে কর্মরত ২৮ বাংলাদেশী অভিবাসীকে গুলি করার দায়ে গ্রেপ্তার হওয়া স্থানীয় একটি স্ট্রবেরি খামারের মালিকসহ ২ জনকে অভিযোগ থেকে অব্যাহতি দিয়েছে সে দেশের আদালত। গুলি করার অভিযোগে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়ার পরও তাকে ছেড়ে দেয়ার রায়ে অসন্তোষ ও ক্ষোভ বিরাজ করছে গ্রিসে। রায়ে অপর দুই ব্যক্তিকে গুরুতর হামলা ও অবৈধ আগ্নেয়াস্ত্র রাখার দায়ে ১৪ বছর ৭ মাস ও ৮ দিনের কারাদন্ড দেয়া হয়। তবে তাদের সামনেও আপিলের সুযোগ রয়েছে। আপিল করা পর্যন্ত তারাও মুক্তভাবে ঘোরাফেরা করতে পারবে। এ খবর দিয়েছে অনলাইন গার্ডিয়ান।





ছয় মাসের বকেয়া বেতনের দাবি জানালে গত বছরের এপ্রিলে পেলোপোনিজের দক্ষিণাঞ্চলীয় ম্যানোলাডা এলাকায় বাংলাদেশি ওই শ্রমিকদের লক্ষ্য করে গুলি চালান অভিযুক্ত স্ট্রবেরি খামারের মালিক। গ্রিসের দক্ষিণ পেলোপোন্নেস এলাকার মানোলাদার একটি খামারে স্ট্রবেরি তোলার কাজ করতেন ওই কৃষকরা। ওই হামলা কৃষকদের ৪ জন মারাত্মকভাবে আহত হয়েছিলেন।





এদিকে এই রায়কে ন্যায়বিচারের জন্য কলঙ্কজনক উল্লেখ করে বিতর্কিত এই রায়ের নিন্দা জানিয়েছেন দেশটির রাজনীতিবিদ, শ্রমিক ইউনিয়ন ও বর্ণবাদবিরোধী সংগঠনগুলো। গ্রিসের অভিবাসী শ্রমিকদের অবস্থা কতটা খারাপ তা এই রায়ে উঠে এসেছে বলে উল্লেখ করেন তারা। রায়ের খবরে আদালত প্রাঙ্গনে অপেক্ষারত বহু বাংলাদেশী অভিবাসী ভীষণভাবে মুষড়ে পড়েন। ফুঁপিয়ে কাঁদতে দেখা যায় অনেককে।





একজন গ্রিক হিসেবে এ ধরনের রায়ে লজ্জ্বাবোধ করছেন বলে মন্তব্য করেছেন বাংলাদেশি শ্রমিকদের আইনজীবী মোসিস কারাবায়েদিস। বন্দরনগরী পাতরাসের আদালত রায় দেওয়ার পর এই মন্তব্য করেন কারাবায়েদিস। তিনি আরও বলেন, আদালতের এই সিদ্ধান্ত অযৌক্তিক। এই রায় কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এই রায়ের মাধ্যমে ভুক্তভোগীদের বিরুদ্ধে ভয়াবহ আচরণ দেখিয়েছে আদলত।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ