,

অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করলে পরিণতি হবে ভয়াবহ : খাদ্যমন্ত্রী

image_111948.kamrul

খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, ঈদের পরে জনগণকে সঙ্গে নিয়ে আন্দোলনের নামে বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের প্রতিহত করা হবে। তিনি বলেন, 'তাদের যদি শুভবুদ্ধি হয়ে থাকে তবে, যে পথে তারা গত বছর হেঁটেছিল সে পথে আর পা বাড়াবে না। তারা যদি সে সন্ত্রাসের পথে পা বাড়ায় তবে তাদের কঠিন পরিণতি ভোগ করতে হবে।'
কামরুল ইসলাম আজ সোমবার পুরান ঢাকার নাজিরা বাজারে ঢাকা ফাইন্ডেশান আয়োজিত দরিদ্রদের মাঝে ঈদ সামগ্রি বিতরণপূর্বক সংক্ষিপ্ত আলোচনা সভায় এসব কথা বলেন।
সংগঠনের প্রধান উপদেষ্টা মোহাম্মদ সবুজের সভাপতিত্বে অনুষ্ঠানে মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদ, ঢাকা ফাউন্ডেশানের সভাপতি মনির হোসেন মন্টু, বঙ্গবন্ধু সাংস্কৃতিক

খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম

জোটের সাধারণ সম্পাদক অরুণ সরকার রানা প্রমুখ বক্তব্য দেন।
কামরুল ইসলাম বলেন, দেশের মানুষ খুব শান্তিতে আছে। কেউ যদি তা বিনষ্ট করতে চায় দেশের জনগণই তাদের প্রতিরোধ করবে। ঈদের পর আন্দোলনের নামে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করলে ভয়াবহ পরিণতি হবে বলেও জানান তিনি।
ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে সারা বিশ্বের মুসলমানদের সোচ্চার হওয়ার আহ্বান জানিয়ে খাদ্যমন্ত্রী বলেন, পশ্চিমা মোড়লদের কাছ থেকে অর্থ নেয় বলেই মানবতাবাদী সংগঠনগুলো এখন নিশ্চুপ রয়েছে। ফিলিস্তিনের উপর যে বর্বর হামলা চলছে তা নিয়ে কোনো কথা বলছে না।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ