,

এবার তাইওয়ানে যাত্রীবাহী প্লেন বিধ্বস্ত, নিহত ৫১

tiwanমাত্র সপ্তাহখানেকের শোক না কাটিয়ে উঠতেই বিশ্ববাসীকে আবার শুনতে হলো যাত্রীবাহী উড়োজাহাজ বিধ্বস্ত হওয়ার খবর। এবার তাইওয়ানে ৫৮ জন যাত্রীবাহী ট্রান্স এশিয়ান এয়ারওয়েজের একটি উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছে। এতে নিহত হয়েছেন ৫১ জন এবং গুরুতর আহত হয়েছেন ৭ জন।

সংশ্লিষ্ট সূত্রের উদ্ধৃতি দিয়ে বুধবার সন্ধ্যায় আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো জানায়, জরুরি অবতরণে ব্যর্থ হয়ে দেশটির পেঙ্গু কাউন্টিতে উড়োজাহাজটি বিধ্বস্ত হয়।

তাইওয়ানের বেসামরিক বিমান পরিবহন কর্তৃপক্ষের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা এসোসিয়েটেড প্রেস (এপি) জানিয়েছে, ট্রান্সএশিয়া এয়ারওয়েজের ৫৪ যাত্রী ও চার ক্রুবাহী উড়োজাহাজটি বুধবার জরুরি অবতরণের সময় ব্যর্থ হলে বিধ্বস্ত হয়।

সংবাদ মাধ্যমগুলো বলছে, ম্যাংগং শহরে টাইফুনের কবলে পড়লে জরুরি অবতরণ করতে গিয়ে উড়োজাহাজটি বিধ্বস্ত হয়।

গত ১৭ জুলাই নেদারল্যান্ডসের রাজধানী আমস্টারডাম থেকে কুয়ালালামপুরগামী ২৯৮ আরোহীবাহী মালয়েশিয়ান এয়ারলাইন্সের এমএইচ১৭ বিধ্বস্ত হলে সবাই নিহত হয়।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ