,

ব্রাহ্মণবাড়িয়ায় ৩২ দরিদ্র শিশুর মুখে হাসি ফুটাল খেলাঘর

imagesবিশেষ প্রতিনিধি : চায়ের দোকানে কাজ করে পাঁচশ’ টাকা জমিয়েছে ইমন। টাকাটা সে তুলে দিয়েছে মায়ের হাতে। ঈদে নতুন জামা কেনার বায়না আছে তার। কিন্তু মা এখনও সিদ্ধান্ত নিতে পারেনি ওই টাকায় ইমনকে জামা কিনে দেবেন নাকি সংসার খরচের কাজে লাগাবেন।

ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার পাইকপাড়ার ইমনকে অবশ্য এখন আর মায়ের মুখের দিকে তাকিয়ে থাকতে হবে না। খেলাঘর আসর ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখা আজ বুধবার বিকেলে ইমনের হাতে নতুন জামা তুলে দিয়েছে। নতুন জামা পেয়ে বেজায় খুশি ইমন।
নতুন জামা পেয়ে খুশি হয়েছে একই এলাকার মিষ্টি। বাবা রিক্সাচালক। ঋণ নেওয়ার কারণে পরিবারের খরচ জোগাতেই হিমশিম খেতে হয় তার বাবাকে। এ অবস্থায় এবারের ঈদে নতুন জামা পাওয়া ছিল তার জন্য স্বপ্ন।  মেড্ডা এলাকার হত দরিদ্র সামিও খেলাঘরের দেওয়া জামা পেয়ে বেজায় খুশি।
ইমন, মিষ্টি, সামিরের মতো ৩২ দরিদ্র শিশুর মুখে হাসি ফুটিয়েছে খেলাঘর আসর ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখা। গতকাল ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে খেলাঘর কার্যালয়ে ওই দরিদ্র শিশুদের হাতে নতুন পোশাক তুলে দেওয়া হয়। এ সময় খেলাঘরের সভাপতি ডা. আবু সাঈদ, সাধারণ সম্পাদক নীহর রঞ্জন সরকার, রতন কান্তি দত্ত, জুয়েলুর রহমানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
খেলাঘরের জুয়েলুর রহমান জানান, খেলাঘরের ছোট সদস্যরা উদ্যোগ নিয়ে শিশুদের জন্য নতুন পোশাক কেনার ব্যবস্থা করেছে। এছাড়া এ সময় ওই শিশুদের নিয়ে ইফতার করা হয়। খেলাঘরের দেওয়া নতুন পোশাক পেয়ে শিশুদের চোখে মুখে ছিল অনাবিল আনন্দ।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ