,

জেএসসি পরীক্ষা শুরু ২ নভেম্বর

Jsc Examঅষ্টম শ্রেণির শিক্ষার্থীরা চলতি বছর তাদের সমাপনী পরীক্ষায় বসবে আগামী ২ নভেম্বর থেকে। এ পরীক্ষা চলবে ১৮ নভেম্বর পর্যন্ত।
ঢাকা শিক্ষা বোর্ড বুধবার ‘জুনিয়ার স্কুল সার্টিফিকেট’ (জেএসসি) পরীক্ষার এই সূচি প্রকাশ করেছে। বোর্ডের ওয়েব সাইটেও (www.dhakaeducationboard.gov.bd) সূচি প্রকাশ করা হয়েছে।

সূচি অনুযায়ী, প্রথম দিন বাংলা প্রথম পত্র, ৩ নভেম্বর বাংলা দ্বিতীয় পত্র, ৫ নভেম্বর ইংরেজি প্রথম পত্র, ৬ নভেম্বর ইংরেজি দ্বিতীয় পত্র, ৯ নভেম্বর গণিত/সাধারণ গণিত পরীক্ষা হবে।

১০ নভেম্বর হবে ইসলাম ও নৈতিক শিক্ষা/ইসলাম শিক্ষা, হিন্দুধর্ম ও নৈতিক শিক্ষা/হিন্দুধর্ম শিক্ষা, বৌদ্ধধর্ম ও নৈতিক শিক্ষা/বৌদ্ধধর্ম শিক্ষা, খ্রিস্টধর্ম ও নৈতিক শিক্ষা/খ্রিস্টধর্ম শিক্ষা পরীক্ষা।

১১ নভেম্বর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, ১২ নভেম্বর কৃষি শিক্ষা, গার্হস্থ্য বিজ্ঞান, গার্হস্থ্য অর্থনীতি, আরবি, সংস্কৃত, পালি এবং ১৩ নভেম্বর চারু ও কারুকলা পরীক্ষা নেয়া হবে।

এছাড়া ১৬ নভেম্বর বিজ্ঞান/সাধারণ বিজ্ঞান, ১৭ নভেম্বর শারীরিক শিক্ষা ও স্বাস্থ্য এবং ১৮ নভেম্বর বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ের পরীক্ষা রাখা হয়েছে।

সব পরীক্ষাই হবে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত।

২০১০ সাল থেকে সারা দেশে অষ্টম শ্রেণির শিক্ষার্থীরা একসঙ্গে জেএসসি পরীক্ষা দিয়ে আসছে। গত বছর ৪ নভেম্বর থেকে এই পরীক্ষা শুরুর কথা থাকলেও হরতালের কারণে তা শুরু হয় ৭ নভেম্বর।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ