,

শ্বাসরুদ্ধকর অ্যাকশন নিয়ে ‘ব্যাং ব্যাং’(ভিডিও)

bang+bangমুক্তি পেয়েছে হৃতিক রোশান এবং ক্যাটরিনা কাইফ অভিনীত ‘ব্যাং ব্যাং’-এর টিজার ট্রেইলার। এক মিনিট চার সেকেন্ডের এই টিজারে মারাত্মক সব অ্যাকশন দৃশ্যে দেখা গেছে হৃতিককে। বাদ যাননি ক্যাটরিনা কাইফও।

জিন্দেগি না মিলেগি দোবারা’র পর আবারও এই সিনেমায় জুটি বেঁধেছেন ক্যাটরিনা-হৃতিক। অ্যাকশন ঘরানার সিনেমাটি মুক্তি পাবে ফক্স স্টার স্টুডিওসের ব্যানারে।

সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ‘ব্যাং ব্যাং’, হলিউডি ফিল্ম ‘নাইট অ্যান্ড ডে’র আনুষ্ঠানিক রিমেইক। ‘নাইট অ্যান্ড ডে’তে অভিনয় করেছেন টম ক্রুজ এবং ক্যামেরন ডিয়াজ।

‘নাইট অ্যান্ড ডে’র আদলেই চলন্ত বাইকের ওপর বেশ কয়েকটি স্টান্ট পারফর্ম করেছেন ক্যাটরিনা ও হৃতিক। মার্কিন সিনেমাটিতে ক্রুজ-ডিয়াজের প্রেমের বিষয়টি খুব একটা প্রাধান্য পায়নি। কিন্তু হিন্দি সিনেমায় প্রেম না হলে কি চলে! ‘ব্যাং ব্যাং’ এর ট্রেইলার বলছে পর্দায় ভালোই জমবে ক্যাটরিনা-হৃতিকের রোমান্স। 

ভারত ছাড়াও ‘ব্যাং ব্যাং’এর শুটিং হয়েছে থাইল্যান্ড, গ্রিস এবং আবু ধাবিতে। সিনেমাটিতে আরও অভিনয় করেছেন জাভেদ জাফরি, পাভান মালহোত্রা এবং ড্যানি ডেঞ্জংপা।

সিনেমাটির কয়েকটি অ্যাকশন দৃশ্য পরিচালনা করেছেন ‘আই, রোবট’, ‘এরাগন’ খ্যাত অ্যান্ডি আর্মস্ট্রং।

‘ব্যাং ব্যাং’ মুক্তি পাবে ২ অক্টোবর। হিন্দি ছাড়াও তামিল এবং তেলেগু ভাষায় মুক্তি দেওয়া হবে সিনেমাটি।

বক্স অফিসে ‘ব্যাং ব্যাং’কে প্রতিযোগিতা করতে হবে শাহিদ কাপুর এবং শ্রদ্ধা কাপুরের সিনেমা ‘হায়দার’-এর সঙ্গে।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ