,

শিক্ষা অফিসারের হাতে শিক্ষিকা লাঞ্ছিত

B Baria Mapব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলা শিক্ষা অফিসারের (চলতি দায়িত্ব) হাতে লাঞ্ছিত হয়েছেন এক সহকারী শিক্ষিকা।নূরপুর পশ্চিম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দুলন রানী রায় উপজেলা পরিষদ চেয়ারম্যানের কাছে লিখিত অভিযোগে জানান, মঙ্গলবার দুপুরে এই সহকারী শিক্ষিকা তার স্বর্গীয় কাকার শ্রাদ্ধানুষ্ঠানের কার্ড বিতরণ করতে অফিস কক্ষে প্রবেশ করে শিক্ষা অফিসারের টেবিলে রাখার পরপরই তিনি উত্তেজিত হয়ে যান। এসময় নূরপুর ও পাটানিশার গ্রামের যথাক্রমে বশির আহমেদ হেলাল ও দেলোয়ার হোসেন ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। তাদের উপস্থিতিতে অজ্ঞাত কারণে সহকারী শিক্ষিকা দুলন রানী রায়কে বেয়াদব, পাগল, ছাগল ইত্যাদি গালাগাল দিয়ে তাকে অফিস থেকে বের হয়ে যাওয়ার নির্দেশ দেন। এতে তিনি মানসিকভাবে নির্যাতনের শিকার হন। তিনি আশঙ্কা করছেন অজ্ঞাত কারণে উপজেলা শিক্ষা অফিসার তার উপর ক্ষেপে আছেন।এ ব্যাপারে প্রতিকার চেয়ে উপজেলা চেয়ারম্যানের কাছে তিনি আবেদন জানিয়েছেন।

উপজেলা শিক্ষা অফিসার চলতি দায়িত্বে নিয়োজিত মো. হেমায়েতুল ফারুক ভূইয়া জানান, ‘দুলন রানী একজন পাগল। এ জন্যই তাকে তারিয়ে দেওয়া হয়েছে।’এ ব্যাপারে জেলা শিক্ষা অফিসার সুব্রত কুমার বণিক জানান, ‘ঘটনাটি দুঃখজনক। এ দুর্ব্যবহার মেনে নেওয়া যায় না। বিষয়টি আমি দেখবো।’ 

এ জাতীয় আরও খবর

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন