,

ফের মা হচ্ছেন শাকিরা!

sakiraআবার মা হতে যাচ্ছেন শাকিরা। পশ্চিমা গণমাধ্যমগুলোর সুবাদে গোটা দুনিয়াতেই এই খবর রটে গেছে। সব ঠিক থাকলে, আগামী বছরের গোড়ার দিকেই দ্বিতীয় সন্তানের মুখ দেখবেন তিনি।





স্প্যানিশ ফুটবলার পিকের সঙ্গে একই ছাদের নিচে থাকছেন শাকিরা। তাদের প্রেমের ফসল হয়ে এসেছে পুত্রসন্তান মিলান। এবারের ব্রাজিল বিশ্বকাপ ফুটবলের সমাপনী অনুষ্ঠানে ছেলেকে নিয়ে মঞ্চে এসেছিলেন শাকিরা। এই অনুষ্ঠানে 'লা লা লা' গানটি পরিবেশনের পর থেকেই তার সন্তানসম্ভবা হওয়ার গুঞ্জন ছড়িয়ে পড়ে। 





বিশ্বকাপের সমাপনীতে রক্ষণশীল পোশাক পরেই গান পরিবেশন করেন শাকিরা। সাধারণত তিনি মঞ্চে সাহসী পোশাকে উদ্দাম নৃত্যও দেখান তিনি। কলম্বিয়ার বারানকুইল্লাতে বিভিন্ন অনুষ্ঠ‍ানে পারফরমেন্সের সময় খোলামেলা নৃত্য ও গানের জন্য ব্যাপক সাড়া জাগান শাকিরা। 


ফক্স নিউজ এক প্রতিবেদনে জানায়, ৩৭ বছর বয়সী কলম্বিয়ান এই তারকা এখন তিন মাসের অন্তঃসত্ত্বা। এজন্যই তিনি পোশাকের ব্যাপারে ঝুঁকি নেননি। তবে এ নিয়ে শাকিরা কোনো মন্তব্য করেননি।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ