,

শাহজালালে ৫ কোটি টাকার স্বর্ণসহ গ্রেফতার ২

goold barহযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে প্রায় ৫ কোটি টাকার স্বর্ণ ও বিদেশি সিগারেটসহ মো.ইকবাল (৩২) এবং আমিরুল ইসলাম (২৭) নামে দুই যাত্রীকে গ্রেফতার করেছে বিমান বন্দর কাস্টমস ও শুল্ক-গোয়েন্দা বিভাগ।শনিবার দিবাগত রাত আড়াইটার দিকে মো.ইকবাল কে স্বর্ণসহ গ্রেফতার করা হয়। তার বাড়ী চট্টগ্রামে।বিমান বন্দর কাস্টমসের শুল্ক ও গোয়েন্দা বিভাগের সহকারী পরিচালক উম্মে নাহিদা আক্তার শীর্ষ নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, উদ্ধারকৃত স্বর্ণের ওজন প্রায় ৬ কেজি (৫০ টি বার)। ওই ব্যক্তি দুবাই দোহা বিমান বন্দর হয়ে বোয়িং কিউআর-৬৩২ ফ্লাইটে করে ঢাকায় এসেছে। তার পাসপোর্ট নম্বর এএফ-৯৯৬৮৮৫২। উদ্ধারকৃত স্বর্ণের আনুমানিক মূল্য প্রায় ৩ কোটি টাকা।

এদিকে স্বর্ণ আটকের কিছুক্ষণ পরে বোয়িং এমএইচ-১৯৬ ফ্লাইটে করে অবৈধ ভাবে আসা ২৯৪ কার্টন ব্লাক ব্রান্ডের বিদেশি সিগারেট উদ্ধার করা হয়। সিগারেট গুলো ব্যাগের মধ্যে ছিলো। যার আনুমানিক মূল্য ১০ লাখ টাকা। কিন্তু এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

এর আগে ৪ কেজি ৩০০ গ্রাম স্বর্ণসহ আমিরুল ইসলাম (২৭) নামে এক যাত্রীকে গ্রেফতার করেন কাস্টমস হাউজের কর্মকর্তারা। যার আনুমানিক মূল্য প্রায় ২ কোটি টাকা। তিনি মালয়েশিয়া থেকে এমএইচ-১০২ ফ্লাইটে করে এসেছেন। তার গ্রামের বাড়ি গোপালগঞ্জ।



গ্রেফতারকৃত উভয়ের বিরুদ্ধে বিমান বন্দর থানায় মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন কাস্টমস কর্তৃপক্ষ।



শীর্ষ নিউজ ডটকম

এ জাতীয় আরও খবর

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন