,

আশুগঞ্জে পূর্ব বিরোধে জের ধরে হামলা, লুটপাট

Hamlaপূর্ব বিরোধের জের ধরে আশুগঞ্জের সোহাগপুর গ্রামে শনিবার দুপুরে প্রতিপক্ষের লোকজন নাগরবাড়িতে বাড়ি-ঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করেছে। এতে প্রায় ৫লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ভুক্তভোদের।পুলিশ ও নাগরবাড়ির লোকজন অভিযোগ করেন, আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রের তত্বাবধানে নির্মাণাধীন নতুন কেন্দ্রে কাজের ভাগ-বাটোয়ারা কেন্দ্র করে নাগরবাড়ি, সিকদারবাড়ি, চৌধুরীবাড়ি,মালিবাড়ি ও কুলিবাড়ির লোকজন গত বৃহস্পতিবার সকালে আবিরবাড়ির ৪টি ব্যবসাপ্রতিষ্ঠান ভাঙচুর ও লুটপাট করে। এরই জের ধরে শনিবার দুপুর একটার দিকে আবির বাড়ির লোকজন নাগরবাড়িতে আগুন লাগিয়ে দেয় এবং ভাঙচুর ও লুটপাট করে।খবর পেয়ে আশুগঞ্জ থেকে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে প্রায় আধঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। এঘটনায় সোহাগপুর গ্রামে চরম উত্তেজনা বিরাজ করছে।আশুগঞ্জ থানার ভারপাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জাফর বলেন, ‘পুনরায় যেন সংঘর্ষ না হয় সেজন্য বিওসিঘাট ও সোহাগপু গ্রামে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।’

এ জাতীয় আরও খবর

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন