,

গাজায় মৃতের সংখ্যা ৩০০ ছাড়িয়েছে

International-220140719113013ডেস্ক রিপোর্ট : গাজায় অব্যাহত স্থল অভিযানে অন্তত ৫৫ জন নিহত হয়েছেন। গত বৃহস্পতিবার স্থল অভিযান শুরু করে ইসরায়েলি সেনাবাহিনী। এর আগে ৮ জুলাই থেকে চালানো বিমান হামলায় দুই শতাধিক মানুষ নিহত হন। বিমান ও স্থল হামলায় মোট নিহতের সংখ্যা ৩০০ ছাড়িয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো। এদিকে, গাজা উপত্যকায় বিবদমান হামাস ও ইসরায়েলের মধ্যে মধ্যস্থতা করতে শনিবার গাজায় আসবেন জাতিসংঘ মহাসচিব বান কি মুন। জাতিসংঘের রাজনীতিবিষয়ক প্রধান জেফরি ফেল্টম্যান এ তথ্য নিশ্চিত করে বলেছেন, ‘ফিলিস্তিনি ও ইসরায়েলিদের মধ্যে সংঘর্ষ বন্ধে গাজা সফর করবেন মুন।’ অন্যদিকে, গাজায় ইসরায়েলি অভিযানে বেসামরিক নাগরিক নিহতের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। শুক্রবার ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে ফোনালাপকালে ওবামা এ উদ্বেগের কথা জানান। মার্কিন প্রেসিডেন্ট জানান, তিনি ইসরায়েলের আত্মরক্ষার অধিকারকে সমর্থন করেন, তবে সাধারণ ফিলিস্তিনিদের প্রাণহানির ঘটনায় উদ্বিগ্ন। প্রেসিডেন্ট ওবামা বেসামরিক ফিলিস্তিনিদের হতাহতের পরিমাণ যাতে কম হয়, এ বিষয়টি মাথায় রেখে অভিযান চালাতে ইসরায়েলকে পরামর্শ দেন। মিশরের মধ্যস্থতায় যুদ্ধবিরতির যে প্রস্তাব দেওয়া হয়, তা গত বৃহস্পতিবার ভেস্তে যায়। এরপর স্থল অভিযান শুরু করে ইসরায়েল।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ