,

সাইবেরিয়ায় হঠাৎ করে বিশাল এক গর্তের উৎপত্তি, হতভম্ব বিজ্ঞানীরা

gortaকোনো রকমের পূর্বলক্ষণ ছাড়াই সাইবেরিয়াতে তৈরি হয়েছে বিশাল এক গর্ত, আর এখনো কেউ জানে না এর পেছনে কারণটা কী।প্রায় ২৬২ ফুট ব্যাসের প্রকান্ড এই গর্ত সম্প্রতি রাশিয়ার ইয়ামাল অন্তরীপে দেখা যায়। এই অঞ্চলকে সাধারণত বলা হয়ে থাকে “এন্ড অফ দ্যা ওয়ার্ল্ড” বা পৃথিবীর শেষ প্রান্ত। সাইবেরিয়ান টাইমস থেকে পাওয়া তথ্য অনুযায়ী, এই গর্ত কতো গভীর তা এখনো জানা যায়নি।

ভিডিওতে দেখা যায় এই রহস্যময় গর্ত এবং তার চারপাশ ঘিরে থাকা গাছপালা। এলাকাটি বেশ দুর্গম। গর্তটির আশেপাশের মাটিও বেশ বিপদজনক এবং অস্থিতিশীল বলে মনে হয়। এই এলাকার কাছেই একটি প্রাকৃতিক গ্যাস ক্ষেত্র থাকার কারণে ধারণা করা হচ্ছে মাটির নিচে গ্যাস, পানি এবং লবণের মিশ্রনে কোনো বিস্ফোরণ ঘটার কারণে তৈরি হয়েছে এই গর্ত। যদিও এ ব্যাপারে নিশ্চিত হওয়া যায়নি। অনেকে ধারণা করেছেন আকাশ থেকে উল্কাপিণ্ডের পতনে এর সৃষ্টি কিন্তু স্থানীয় কর্তৃপক্ষ এ ধারণাকে নাকচ করে দিয়েছে। তবে এর পেছনে কোনো কারণ ব্যাখ্যা করেনি তারা।

অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসের পোলার সায়েন্টিস্ট ডক্টর ক্রিস ফগউইল এর মতে, এই গর্তের কারণ হতে পারে “পিঙ্গো”। এটা হলো মেরু এবং এর কাছাকাছি অঞ্চলে পাওয়া এক ধরণের বরফের স্তুপ যা মাটির নিচে চাপা পড়ে থাকে। পিঙ্গোর আকৃতি বেশি বড় হলে এটা যদি গলে গিয়ে থাকে, তবে এই বিশাল গর্ত সৃষ্টি হওয়া সম্ভব। তবে এটা আসলেই কোনো গলিত পিঙ্গো থেকে তৈরি, নাকি গ্যাসের বিস্ফোরনে তৈরি তা জানা যাবে এর কাছাকাছি গেলে। ইতোমধ্যেই একদল গবেষক রওয়ানা হয়ে গেছেন এ গর্ত পর্যবেক্ষণ করতে। আশা করা যাচ্ছে তাদের থেকে শীঘ্রই আরও তথ্য পাওয়া যাবে।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ