,

২৬ জুলাই ব্যাংক খোলা থাকবে

BD Bank===পোশাক শিল্পের শ্রমিক-কর্মচারীদের বেতন ও বোনাসসহ সকল পাওনাদি পরিশোধের জন্য ২৬ জুলাই সকল ব্যাংকের সংশ্লিষ্ট শাখাসমূহ খোলা রাখার জন্য বলেছে বাংলাদেশ ব্যাংক। বৃহস্পতিবার এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করে কেন্দ্রীয় ব্যাংক।সার্কুলারে উল্লেখ করা হয়, ঢাকা মহানগরী ও পোশাক শিল্প এলাকায় অবস্থিত সকল তফসিলি ব্যাংকের শাখা আগামী ২৬ জুলাই শনিবার খোলা রাখতে হবে। পোশাক শিল্প এলাকা হিসাবে পরিচিত আশুলিয়া, টঙ্গী, গাজীপুর, সাভার, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামের পোশাক শিল্প এলাকার তফসিলি ব্যাংকের শাখা সমূহ খোলা রাখার জন্য বলা হয়েছে। এ সময় আরো উল্লেখ করা হয়, ছুটির দিন হওয়ায় ব্যাংকের পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থাও নিশ্চিত করার জন্য বলা হয় কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে।

উল্লেখ্য, ঈদ-উল-ফিতর-এর পূর্বে তৈরি পোশাক শিল্পে কর্মরত শ্রমিক-কর্মচারীদের বেতন, বোনাস ও অন্যান্য ভাতা পরিশোধের জন্য ২৬ তারিখে পোশাক শিল্প এলাকার ব্যাংকসমূহ খোলা রাখার অনুরোধ করে বিজিএমইএ। এ অনুরোধের প্রেক্ষিতে বাংলাদেশ ব্যাংক এ সিদ্ধান্ত নেয় বলে জানা গেছে।



শীর্ষ নিউজ ডটকম 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ