,

ব্রাহ্মণবাড়িয়ায় এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু

00001বার্তা কক্ষ:ব্রাহ্মণবাড়িয়া শহরের মধ্য মেড্ডা এলাকায় শারমিন আক্তার (২৩) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। ঘটনার পর থেকে তার স্বামী রাজমিস্ত্রি শফিকুল ইসলাম পলাতক রয়েছে। আজ দুপুর সাড়ে ১২টার দিকে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। মঙ্গলবার দিবাগত রাতের কোনো এক সময় তার মৃত্যু হয়। তাদের আড়াই বছরের একটি কন্যা সন্তান রয়েছে। শারমিনের মা মেহেরুন অভিযোগ করে বলেন, তার মেয়েকে নির্যাতন করে হত্যা করা হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার সহকারী পুলিশ সুপার (এএসপি) তাপস ঘোষ সাংবাদিকদের জানান, এ ঘটনায় নিহত শারমিনের শাশুড়ি আমেনা বেগমকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। শারমিনের গলায় কালো দাগের চিহ্ন রয়েছে। এটি হত্যা নাকি আত্মহত্যা ময়নাতদন্তের প্রতিবেদন পেলে নিশ্চিত হওয়া যাবে বলে জানান তিনি।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ