,

হাসিমুখে ছবি তোলার সাতটি উপায়

smileeহাসিমুখের ছবির সাত উপায়আপনি হয়তো চান মুচকি হাসির মুখের ছবি তুলতে। ক্যামেরা তৈরি। কেমন করে হাসবেন? নিখুঁত হাসির ছবি ক্যামেরাবন্দী করার সাতটি উপায় আপনি অনুসরণ করতে পারেন। এ বিষয়ে টুথপেস্ট ব্র্যান্ড ক্লোজআপের নতুন পণ্য ডায়ামন্ড অ্যাট্রাকশনের একদল বিশেষজ্ঞ এসব উপায় বাতলেছেন।
১. দাঁতের উজ্জ্বলতার সঙ্গে সামঞ্জস্য রেখে মুখে পাউডার মাখুন, যাতে মুখমণ্ডল ও দাঁত আরও উজ্জ্বল দেখায়।
২. আপনার ওষ্ঠ কি পুরু? তাহলে এমনভাবে হাসুন যেন আপনার দাঁতের অংশবিশেষ দেখা যায়। আর আপনার ওপরের ঠোঁট পাতলা হলে এমনভাবে হাসুন যেন আপনার ওপরের পাটির দাঁতের অগ্রভাগ অধর স্পর্শ করে থাকে।
৩. যদি দেখেন আপনার সব ছবিতে দাঁত মনের মতো চকচক করছে না, তাহলে পানি দিয়ে দাঁত ভিজিয়ে নিতে পারেন।

৪. নারীরা দাঁতের ঔজ্জ্বল্য বাড়াতে জুতসই লাল কিংবা গোলাপি রঙের লিপস্টিক ব্যবহার করুন। হালকা নীল রঙের রেখা টানুন।
৫. এমনভাবে হাসুন যেন আপনার মাত্র আটটি দাঁত দেখা যায়।
৬. আপনার মুখমণ্ডলের গঠনের সঙ্গে সাযুজ্য রেখে মুচকি হাসুন। আপনার মুখ উল্লম্ব বা খাড়া হলে আনুভূমিক দাঁতের হাসি হবে যথাযথ। চতুর্ভুজাকৃতির মুখের জন্য অপেক্ষাকৃত হাঁ-মুখের হাসি সুন্দর দেখায়।
৭. অধিকাংশ মানুষই তাঁদের মুখের অথবা হাসির সামঞ্জস্য করতে পারেন না। এ বিষয়ে খেয়াল রাখুন।

এ জাতীয় আরও খবর

মোহাম্মদপুর গৃহায়ণ প্রকল্পে অনিয়ম, ফ্ল্যাট বরাদ্দের তথ্য উন্মোচন

৮ ঘণ্টা গ্যাস থাকবে না ঢাকার যেসব এলাকায়

এনজিও ফাউন্ডেশনের চেয়ারম্যান হলেন খোন্দকার মোরতাজুল করিম

সংকট সমাধানে দরকার রাজনৈতিক উদ্যোগ

ইরানের সঙ্গে আলোচনায় ‘উল্লেখযোগ্য অগ্রগতি’ হয়েছে: পাকিস্তান

ম্যারাডোনার মামলায় চিকিৎসা পরীক্ষার ফল নিয়ে ভুল স্বীকার

ইরানের রাষ্ট্রীয় প্রচারমাধ্যমে ট্রাম্পপুত্র ব্যারনকে হত্যার হুমকি

সংসদ অধিবেশন ঘিরে ঢাকার বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ

ঢাকার পানি সংকট মোকাবিলায় ভূমিকা রাখবে ডেনমার্ক: এলজিআরডি মন্ত্রী

ইরান যুদ্ধ নিয়ে মার্কিন জনসমর্থন কমেছে, রেকর্ড নিম্নে ট্রাম্পের জনপ্রিয়তা

বাংলাদেশের সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করবে ইউএনডিপি

দেশে সারের সংকট নেই, পর্যাপ্ত মজুদ আছে