,

সাকিবের বিজ্ঞাপন নীতিমালা ভঙ্গের দায়ে হুমকির মুখে বিসিবি

saharaডেস্ক রিপোর্ট: বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাথে ভারতের সাহারা গ্র“প ৪ বছরের জন্য চুক্তি করে ২০১২ সালের ৬ জুন। চুক্তি অনুযায়ী ২০১৬ সালের ৫ জুন পর্যন্ত জাতীয় ক্রিকেট দলের প্রধান পৃষ্ঠপোষক সাহারা গ্র“প। বাংলাদেশ ক্রিকেটের সাথে রেকর্ড পরিমান অর্থের ৯.৪ মিলিয়ন মার্কিন ডলারের সেই চুক্তিটি হুমকির মুখে পড়েছে!
বাংলাদেশের ক্রিকেটের তারকা খেলোয়াড় সাকিব আল হাসান সম্প্রতি একটি বাংলালিংকের বিজ্ঞাপনে মডেল হিসেবে অংশ নেন। সেই বিজ্ঞাপনের জন্য নির্মিত বিলবোর্ডে সাকিবকে বাংলাদেশ দলের জার্সি গায়ে দেখা যায়। এখানেই আপওি সাহারা গ্র“পের। বিসিবি-সাহারা চুক্তি অনুযায়ী সাহারা গ্র“পের লোগো সম্বলিত কিংবা জাতীয় দলের জার্সি গায়ে কেউ বিজ্ঞাপনে বা মিডিয়াতে আসতে পারবেন না। সাকিবের ওই বিজ্ঞাপনটির জন্য বিসিবির সাথে চুক্তি নিয়ে নড়েচড়ে বসেছে সাহারা গ্র“প। পুরো চার বছর চুক্তি স্থায়ী থাকবে কি না-দেখা দিয়েছে সংশয়। তবে বিসিবি সূত্রে জানা গেছে, বিসিবি অনেক চেষ্টার পর সাহারার সাথে আপোষ করে নিয়েছে। সেক্ষেত্রে পূর্ন মেয়াদের আগে চুক্তি বাতিল হওয়ার কোনো সম্ভাবনা নেই।
উল্লেখ্য, সাহারার সাথে ৯.৪ মিলিয়ন মার্কিন ডলারের ‘স্পন্সরশিপ’ চুক্তিটি বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে সবচেয়ে বেশি পরিমান অর্থের চুক্তি। সাহারা গ্র“পের আগে বাংলাদেশ ক্রিকেট দলের প্রধান পৃষ্ঠপোষক ছিল গ্রামীনফোন। আর সাহারা গ্র“প ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) এর সাথে চুক্তি নবায়ন না করে বাংলাদেশের ক্রিকেটের সাথে রেকর্ড পরিমান অর্থের বিনিময়ে সম্পৃক্ত হয়।
সাকিবকে ইতিমধ্যে অনুমতি ছাড়া কোনো বিজ্ঞাপনে অংশ নিতে নিষেধাজ্ঞা দিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড।
সাহারা গ্র“পের সাথে বিসিবির হয়ে চার বছরের জন্য চুক্তিটি করেছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাবেক সভাপতি আ.হ.ম মোস্তফা কামাল (বর্তমানে আইসিসির সভাপতি)।

 

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর