,

জেলা ট্রাক মালিক গ্রুপের দ্বি-বার্ষিক সাধারণ সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

DSC00049[1]বার্তা কক্ষ:ব্রাহ্মণবাড়িয়া জেলা ট্রাক মালিক গ্ররুপের দ্বি-বার্ষিক সাধারণ সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকাল ৫টায় পূর্ব মেড্ডাস্থ সংগঠনের স্থায়ী কার্যালয় ট্রাক টার্মিনালে অনুষ্ঠিত উক্ত বার্ষিক সাধারণ সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র মোঃ হেলাল উদ্দিন।সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রস্টির সভাপতি মোঃ তানজিল আহমেদ। জেলা ট্রাক মালিক গ্ররুপের সভাপতি হাজী শেখ মোঃ মহসিন এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা ট্রাক মালিক গ্ররুপের সাবেক সাধারণ সম্পাদক মোঃ হেলাল উদ্দিন, জেলাবাস মালিক সমিতির সভাপতি হাজী মমিন মিয়া, জেলাবাস মালিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক মোঃ হানিফ মিয়া, শ্রমিক নেতা হাজী মোঃ জসিম উদ্দিন জামসেদ, জেলা ট্রাক মালিক গ্ররুপের সিনিয়র সহ-সভাপতি দুলাল আহমেদ খান, সহ-সভাপতি মাহফুজ খান এবং মনির হোসেন খান, আব্দুর আওয়াল সর্দার, হাসান কালু, রফিকুল ইসলাম প্রমুখ। সভা পরিচালনা ও বিগত দিনের আয় ব্যায়ের হিসাব বিবরনী পাঠ করেন জেলা ট্রাক মালিক গ্ররুপের সাধারণ সম্পাদক মিজানুর রহমান তানিম। পরে সভাপতি বর্তমান কার্যকরি পরিষদকে বিলুপ্ত ঘোষনা করেন। এ সময় সভায় আব্দুর আওয়াল সর্দার উপস্থিত মালিকদের উদ্যেশে বলেন, যদি কারো আপত্তি না থাকে তা হলে পূর্বের আহবায়ক কমিটিই বর্তমানে আহবায়ক কমিটিতে থাকতে পারে। এরপর উপষ্ঠিত ট্রাক মালিক গ্রুপের সদস্যদের মতামতের ভিত্তিতে সর্ব সম্মতি ক্রমে তিন সদস্য বিশিস্ট আহবায়ক কমিটি গঠন করা হয়। কমিটর আহবায়ক আবু জাহের মুধা, সদস্য সচিব শাহিনুর রহমান শাহিন, চেয়ারম্যান বাবু চন্দন দাস। ইফতার পূর্ব এক সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথি পৌর মেয়র বলেন, সরকার দেশের পরিবহন খাতের উন্নয়নের জন্য ব্যাপক পদক্ষেপ গ্রহন করেছে। দেশের পরিবহন ব্যবস্থায় ব্রাহ্মণবাড়িয়া জেলার একটি গুরুত্তপূর্ণ অবস্থান রয়েছে। এটি একটি আন্তদেশীয় মহা সড়কের গেট ওয়ে। আখাউড়া স্থল বন্দর ও আশুগজ্ঞ নৌবন্দর কে কাজে লাগিয়ে এ জেলার মানুষ তাদের ভাগ্যের উন্নয়ন করতে হবে। তিনি সরকারের পাশাপাশি বেসরকারি উদ্যোগে পরিবহন ব্যবস্থার উন্নয়নে কার্যকর ভুমিকা রাখার জন্য মালিকদের আহবান জানান।

এ জাতীয় আরও খবর

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন