,

৬ টি ভাবনা আক্ষরিক অর্থেই নষ্ট করে দিচ্ছে আপনার জীবন

Wonderingআমরা সবাই জানি যে জীবনে ইতিবাচক চিন্তা না করলে জীবনে সামনে যাওয়া যায় না। এমনকি আমরা আমাদের আশে পাশের মানুষ গুলোকে ইতিবাচক চিন্তা করার পরামর্শও দিয়ে থাকি। কিন্তু বাস্তবে আমরা নিজেরা কি সবসময় ইতিবাচক হতে পারি? নানান রকমের নেতিবাচক চিন্তা গুলো আমাদেরকে প্রতিনিয়ত কুড়ে কুড়ে খায়। জীবন সম্পর্কে নেতিবাচক এসব ধারণা ভবিষ্যতের দিকে এগিয়ে যেতে বাঁধা দেয়। নিজেই নিজের জীবনটাকে নষ্ট করে ফেলি আমরা। জেনে নিন কিছু নেতিবাচক চিন্তা সম্পর্কে যেগুলোর কারণে আমরা নিজেরাই নষ্ট করছি নিজেদের জীবন।

আমি কেন ধনী না

পৃথিবীর বেশিরভাগ মানুষই নিজের আর্থিক অবস্থা নিয়ে সন্তুষ্ট না। এমনকি যেই ব্যক্তি অনেক ধনী সেও আরেকটু ধনী হওয়ার জন্য জীবনের সব সুখ শান্তি নষ্ট করে ফেলে। ধনী হওয়ার এই ইচ্ছার কারণে অনেকেই জড়িয়ে যায় অনেক অপরাধে। ফলে জীবনটা আরো বেশি দূর্বিসহ হয়ে পড়ে। তাই ধনী হওয়ার আকাঙ্খায় নিজের জীবনটাকে নষ্ট না করে চেষ্টা করুন যা আছে তাই নিয়ে সন্তুষ্ট থাকতে।

আরেকটু সুন্দর কেন হলাম না

নিজের চেহারাটা প্রতিদিন আয়নায় দেখে অনেকেই হয়তো আফসোস করেন, কেন আরেকটু সুন্দর হলেন না? অর্থহীন এই চিন্তা কি আপনাকে আরো সুন্দর করে তুলবে? নাহ, বরং আপনার মনের ভেতরের আফসোসটা বাড়িয়ে আপনাকে নেতিবাচক করে তুলবে। তাই এই ধরণের চিন্তা থেকে নিজেকে বিরত রাখুন। প্রতিদিন আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে বলুন ‘ আমি সুন্দর’।

সবাই আমার থেকে বেশি পারে

অনেকেরই ধারণা পৃথিবীর সব মানুষই সব কিছু পারে শুধু সেই ব্যাক্তিটি ছাড়া। এমন ধারণা পোষণ করার কোনো কারণ নেই। কারণ এই ধরণের ধারণা মনে পোষণ করতে করতে এক পর্যায়ে আপনার আত্মবিশ্বাস একেবারেই কমে যাবে। ফলে আপনার যতটুকু যোগ্যতা আছে ততটুকুও থাকবে না। তাই এই ধরণের নেতিবাচক চিন্তা মন থেকে ঝেড়ে ফেলুন।

আমাকে কেউ ভালোবাসে না

এমন ধারণা অধিকাংশ মানুষেরই থাকে। বেশিরভাগ মানুষেরই ধারণা তাকে কেউ ভালোবাসে না। নিজের দৃষ্টিটাকে একটু প্রসারিত করে উপলব্ধি ক্ষমতা বাড়িয়ে দিন। দেখবেন আপনার আশে পাশের প্রতিটি মানুষই আপনাকে অনেক ভালোবাসে। সেই সঙ্গে মানুষকেও ভালোবাসতে শিখুন। আপনি ভালোবাসলে বিনিময়ে আপনিও ভালোবাসা পাবেন।

যা চাই তা পাই না

আমরা অনেকেই বলে থাকি ‘যা চাই তা পাই না কেন?’ নিজেদেরকে পৃথিবীর সবচাইতে দূর্ভাগাও ভেবে থাকি আমরা নিজেদেরকে। একবার হিসাব করুন তো না চাইতেই কি কি পেয়েছেন আপনি? আপনার যা আছে অনেকেই হয়তো ততটুকুও পায় না। তাই হতাশ না হয়ে জীবন সম্পর্কে ইতিবাচক ধারণা পোষন করুন।

উন্নতি করতে ভাগ্য থাকতে হয়

উন্নতি করার জন্য ভাগ্যের প্রয়োজন নেই। প্রয়োজন অনেক পরিশ্রম ও ধৈর্যের। ভাগ্যের আশায় যেই ব্যাক্তি অপেক্ষা করবে সে কখনই উন্নতির দেখা পাবে না। তাই ভাগ্যকে দোষ না দিয়ে জীবনের সামনের দিকে এগিয়ে চলুন। উন্নতি আপনাকে ধরা দেবেই।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ