মঙ্গলবার, ১৪ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ১লা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

র‌্যাবের আবেদনে হাইকোর্টে সরকারপক্ষকে ব্যাখ্যা দিতে বলা হয়েছে

RABবার্তা কক্ষ:ব্রাক্ষ্মণবাড়িয়ায় র‌্যাবের ৯ জন সদস্যের বিরুদ্ধে করা হত্যা মামলায় কোন এখতিয়ারবলে র‌্যাব জেলা ও দায়রা জজ আদালতে আবেদন করেছে সরকারের কাছে এর ব্যাখ্যা জানতে চেয়েছেন হাইকোর্ট। বিচারপতি শওকত হোসেন ও বিচারপতি মোস্তফা জামান ইসলামের হাইকোর্ট বেঞ্চ গতকাল সোমবার এ আদেশ দেন। আজ মঙ্গলবার এ বিষয়ে সরকারপক্ষকে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব-১৪-এর ৯ জন সদস্যের বিরুদ্ধে ব্রাক্ষ্মণবাড়িয়া জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ১ জুন একটি নালিশি আবেদন করেন মেহেদী হাসান। অভিযোগে বলা হয়, গত ২৯ এপ্রিল তাঁর ভাই শাহনুরকে র‌্যাব-১৪-এর সদস্যরা বাড়ি থেকে তুলে নিয়ে নির্যাতন করেন। এরপর তাঁকে নবীনগর থানায় পুলিশের কাছে হস্তান্তর করেন। এরপর জনৈক আবু তাহের বাদী হয়ে শাহনুরের বিরুদ্ধে একটি মামলা করে। পুলিশ শাহনুরকে আদালতে হাজির করে কারাগারে পাঠান। অসুস্থ শাহনুরকে কারাগার থেকে প্রথমে ব্রাক্ষ্মণবাড়িয়া জেনারেল হাসপাতাল ও পরে ৬ মে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়। সেদিনই শাহনুর সেখানে মারা যান। অভিযোগে বলা হয়, র‌্যাবের নির্যাতনে শাহনুরের মৃত্যু হয়েছে।

এরপর ম্যাজিস্ট্রেট আদালত গত ৪ জুন আবেদনটি মামলা হিসেবে গ্রহণ করে সিআইডিকে তদন্তের নির্দেশ দেন। কিন্তু এ আদেশের বিরুদ্ধে ব্রাক্ষ্মণবাড়িয়া জেলা ও দায়রা জজ আদালতে রিভিশন আবেদন করেন। আদালত ৮ জুন এক আদেশে ম্যাজিস্ট্রেট আদালতের আদেশ বাতিল করে নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। জেলা ও দায়রা জজ আদালতের আদেশের বৈধতা তুলে মেহেদী হাসান হাইকোর্টে রিভিশন আবেদন করেন। তাঁর পক্ষে আইনজীবী ছিলেন ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া। সরকারপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোশাররফ হোসেন সরদার।

গতকাল এ বিষয়ে শুনানিকালে আদালত র‌্যাবের এখতিয়ার নিয়ে সরকারের ব্যাখ্যা জানতে চান। জবাবে ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোশাররফ হোসেন সরদার সময়ের আবেদন জানিয়ে বলেন, এ বিষয়ে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম শুনানি করবেন। তাই সময় দেওয়া হোক। আদালত আজ মঙ্গলবার শুনানির দিন ধার্য করেন।

এ জাতীয় আরও খবর

ঢাবির নতুন উপ-উপাচার্য অধ্যাপক আব্দুস সালাম

স্ট্রবেরি জ্যাম তৈরির রেসিপি জেনে নিন

পোপকে নিয়ে ট্রাম্পের ‘অশালীন’ মন্তব্য, ক্ষেপলেন মেলোনি

হকারদের শৃঙ্খলায় আনতে লাইসেন্স ব্যবস্থা চালু হবে: ডিএসসিসি প্রশাসক

‘ডিম-মাছ খেতে পারছি না, মনে হচ্ছে প্রাণী হত্যা করছি’

জাতিকে বর্তমান দুর্যোগে টেনে এনেছে বিএনপি : নাহিদ ইসলাম

আন্দোলন শুরু হয়ে গেছে : জামায়াত আমির

‘আবারও কাজ করতে পেরে খুব ভালো লাগছে’

প্রস্তুতি ম্যাচে সাইফের সেঞ্চুরি, ৪ ‍উইকেট তাসকিনের

মহাখালীতে তীব্র যানজট, ঘণ্টা পার হলেও নড়ছে না গাড়ি

যেকোনো সময় যুদ্ধবিরতি শেষ হয়ে যেতে পারে

শিশুর হঠাৎ জ্বর? জেনে নিন কী করবেন