,

মানুষ দিনে ১৯ বার যৌনচিন্তা করে থাকেন

news_imgসাধারণত মানুষ দিনে ১৯ বার যৌনচিন্তা করে থাকেন বলে যুক্তরাষ্ট্রের ওহাইও স্টেট ইউনিভার্সিটির একদল গবেষক তাঁদের গবেষণার ফল প্রকাশ করেছেন। দীর্ঘদিনের নিরলস প্রচেষ্টা করে তাঁরা জানিয়েছেন ‘এক্সপেরিয়েন্স স্যাম্পলিং’ ম্যাথড প্রয়োগ করে তাঁরা এই সিদ্ধান্তে উপনীত হন।
প্রতি সেকেন্ডে অথবা সবসময়ই মানুষ যৌনচিন্তা করে থাকে এমন ধারনাকে পাল্টে দিয়ে প্রকৃত সত্য উদঘাটন করেছেন ওহাইও স্টেট ইউনিভার্সিটির গবেষকরা। তাঁরা গবেষণার জন্য নির্দিষ্ট সংখ্যক মানুষকে একটি ক্লিকার দেন। তাতে ‘সেক্স, ফুড, স্লিপ’ এই তিনটি বিষয় রেখে যেকোনো একটি বাটনে ক্লিক করতে বলেন। প্রতিবারই মনে এই তিনটি বিষয়ের মধ্যে প্রথম যে চিন্তা আসবে তাতেই ক্লিক করতে বলা হয়। এইভাবে পর্যবেক্ষণ করে গবেষকরা দেখতে পান, একজন মানুষ দিনে গড়ে ১৯ বার যৌনচিন্তা করে থাকেন। এই গবেষণার নেতৃত্বদানকারী ওহাইও ইউনিভার্সিটির টেরি ফিসার বলেন, “এই চিন্তা কতটুকু সময় স্থায়ী হয় বা তার ধরন কেমন সে ব্যাপারে আমরা পর্যবেক্ষণ করতে সক্ষম হইনি।” তিনি আরো বলেন, তবে বিষয় নির্দিষ্ট করে দেয়ায় গবেষণায় সহায়তাকারী ব্যক্তিরা তাদের চিন্তার ব্যাপারে অধিকমাত্রায় সচেতন ছিলেন। অন্যথায় তা অন্যরকম হতে পারতো। ‘একজন ব্যক্তির চিন্তা বিচার করা অত্যন্ত কঠিন। এ ক্ষেত্রে কোন ধরনের প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে তা কোন বিষয় নয়। গবেষকরা এভাবেই তাদের গবেষণার ফল বের করেছেন।—সূত্র: কালের কন্ঠ

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ