শনিবার, ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

জেনে নিন শসার ৭ টি বিস্ময়কর ব্যবহার, যা আপনি আগে জানতেন না!

Cucumber-on-leafশসা যে খুবই পুষ্টিকর খাবার এটা আমরা সবাই জানি। কাঁচা, রান্না করে, সালাদ বানিয়ে খাওয়াও যে যায় সেটাও আমরা জানি। জানি রূপচর্চায় শসার বহুমাত্রিক ব্যবহার। আজ আপনাদের জানিয়ে দিতে চাই এগুলো ছাড়াও শসার রয়েছে কিছু বিস্ময়কর অন্যরকম ব্যবহার।

মাথা ব্যথা দূর করবে:

একটানা কাজ করলে অনেকের মাথা ব্যথা হয়। এই রকম মাথা ব্যথা হলে কয়েক টুকরা শসা খেয়ে ৫ মিনিট চোখ বন্ধ করে শুয়ে থাকুন। মাথা ব্যথা সেরে যাবে।

নিঃশ্বাসের দুর্গন্ধ দূর করে:

নিঃশ্বাসের র্দুগন্ধের সমস্যা থাকলে। হাতের কাছে মিন্ট না থাকলে কয়েক টুকরা শসা চিবিয়ে খেয়ে ফেলুন। নিঃশ্বাসের দুর্গন্ধ থাকবে না।

মরচে দূর করতে:

ছুরি, চাকু বা দায়ের মরিচা দূর করার জন্য এক টুকরা শসা কেটে নিয়ে ঘষে নিন। দেখবেন মরিচাতো দূর হবেই, সাথে ভেসে উঠবে পুরনো ধারের উজ্জ্বলতা।

কীটপতঙ্গের অত্যাচার থেকে মুক্তি:

বাসার আশেপাশে বাগান থাকলে কীটপতঙ্গ অত্যাচার করে। একটা এ্যালুমিনিয়াম কৌটায় কয়েকটুকরা শসা রেখে দিন। এ্যালুমিনিয়ামে শসা এমন এক গন্ধের সৃষ্টি করবে যা কীটপতঙ্গ সহ্য করতে পারে না। কিন্তু মানুষের কোন সমস্যা হয় না।

আয়না পরিষ্কারে:

স্নানঘরের কিংবা বেসিনের আয়নাটাতে ময়লা জমে স্থায়ী হয়ে গেছে? সহজে উঠতে চাচ্ছে না? তবে এক টুকরা শসা নিয়ে ডলে দেখুন, সহজেই পরিষ্কার হয়ে যাবে।

দরজার কবজার বিরক্তিকর শব্দ বন্ধ করতে:

যেসব দরজায় কবজার ‘ক্যাট ক্যাট’ ধরণের বিরক্তিকর শব্দ হয়, সেগুলোর কবজায় এক টুকরা শসা নিয়ে ঘষে দিন। বিরক্তিকর শব্দ বন্ধ হয়ে যাবে।

দেয়াল পরিষ্কার করতে:

বাসার ছোট্ট বাচ্চাটি দেয়ালে ক্রেয়ন পেন্সিল দিয়ে হিবিজিবি এঁকে ভরে ফেলেছে? ছোট্ট মানুষ! সারা পৃথিবীইতো তার আঁকাআঁকির খাতা। আপনি এক কাজ করুন। শসার খোসা নিয়ে ক্রেয়নের দাগগুলো মৃদু ঘষে তুলে ফেলুন। দেখবেন সহজে উঠে গেছে। কলমের কালিও শসার খোসা দিয়ে ঘষে তুলে ফেলা যায়।

এ জাতীয় আরও খবর

জামায়াত মুক্তিযুদ্ধবিরোধী শক্তি ছিল—আইনমন্ত্রী

দুপুরের মধ্যে ১৭ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির সতর্কতা

মে দিবসে নয়াপল্টনে শ্রমিক সমাবেশ, নেতৃত্ব দেবেন তারেক রহমান

শ্রমজীবীদের ন্যায্য অধিকার বাস্তবায়ন এখনো কতটা দূরে?

ইরান ইস্যুতে ফের উত্তেজনা, সামরিক প্রস্তুতি ও কূটনৈতিক চাপ বাড়ছে যুক্তরাষ্ট্রের

পুলিশ সপ্তাহে ১০৭ সদস্য পাচ্ছেন পদক

সৌদি পৌঁছেছেন ৪০১৭৭ জন হজযাত্রী

ফরিদপুরে ৭ বছরের শিশুকে হত্যার ঘটনায় ৩ জন গ্রেপ্তার

হোটেলে গোপনে ভিডিও ধারণের অভিযোগে শ্রীলঙ্কার দুই অনূর্ধ্ব-১৯ ক্রিকেটার আটক

৬ দিন পর বড়পুকুরিয়া তাপবিদ্যুৎকেন্দ্রে আবার বিদ্যুৎ উৎপাদন শুরু

বোয়িং থেকে ১৪ উড়োজাহাজ কিনছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স

ভোরের ভারী বৃষ্টিতে রাজধানীর সড়কে জলাবদ্ধতা