,

নাসিরনগরে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত

population dayবিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে “ তারুণ্যে বিনিয়োগ আগামীর উন্নয়ন” এই শ্লোগানকে সামনে রেখে নাসিরনগর উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের উদ্যোগে গতকাল শুক্রবার উপজেলা সদরে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা উপজেলা নিবার্হী কর্মকর্তা চৌধুরী মোয়াজ্জাম আহমদের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এটিএম মনিরুজ্জামান সরকার। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান অঞ্জন কুমার দেব, সদর ইউপি চেয়ারম্যান রফিজ মিয়া,গোয়ালনগর ইউপি চেয়ারম্যান মোঃ কিরণ মিয়া। বক্তব্য রাখেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা বোরহান উদ্দিন, মেডিকেল অফিসার (এমসিএইচএফপি) জাহাঙ্গীর আলম, পরিদর্শিকা মনজু রানী রায়,পরিদর্শক সাইফুল রহমান প্রমূখ । অনুষ্ঠানে শ্রেষ্ঠ কর্মী হিসেবে পরিবার কল্যান সহকারী মালা রানী রায়, পরিবার কল্যান পরির্দশিকা সৈয়দা ফাহমিদা বেগম, শ্রেষ্ঠ কেন্দ্র হিসেবে পূর্বভাগ ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্রকে পুরস্কৃত করা হয়। এছাড়া শ্রেষ্ট ইউনিয়ন হিসেবে হরিপুর ইউপি চেয়ারম্যান ও বেসকারী সংস্থা হিসেবে সূর্য়ের হাসি ক্লিনিক বন্ধনকে পুরস্কৃত করা হয়।

এ জাতীয় আরও খবর

মোহাম্মদপুর গৃহায়ণ প্রকল্পে অনিয়ম, ফ্ল্যাট বরাদ্দের তথ্য উন্মোচন

৮ ঘণ্টা গ্যাস থাকবে না ঢাকার যেসব এলাকায়

এনজিও ফাউন্ডেশনের চেয়ারম্যান হলেন খোন্দকার মোরতাজুল করিম

সংকট সমাধানে দরকার রাজনৈতিক উদ্যোগ

ইরানের সঙ্গে আলোচনায় ‘উল্লেখযোগ্য অগ্রগতি’ হয়েছে: পাকিস্তান

ম্যারাডোনার মামলায় চিকিৎসা পরীক্ষার ফল নিয়ে ভুল স্বীকার

ইরানের রাষ্ট্রীয় প্রচারমাধ্যমে ট্রাম্পপুত্র ব্যারনকে হত্যার হুমকি

সংসদ অধিবেশন ঘিরে ঢাকার বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ

ঢাকার পানি সংকট মোকাবিলায় ভূমিকা রাখবে ডেনমার্ক: এলজিআরডি মন্ত্রী

ইরান যুদ্ধ নিয়ে মার্কিন জনসমর্থন কমেছে, রেকর্ড নিম্নে ট্রাম্পের জনপ্রিয়তা

বাংলাদেশের সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করবে ইউএনডিপি

দেশে সারের সংকট নেই, পর্যাপ্ত মজুদ আছে