,

তথ্য অধিকার আইন বাস্তবায়নে সহায়তা চান ডিসিরা

Enoমাঠ পর্যায়ে তথ্য অধিকার আইন বাস্তবায়নে সরকারের কাছে সহযোগিতা চেয়েছেন জেলা প্রশাসকেরা (ডিসি)। জেলা প্রশাসক সম্মেলনের শেষ দিন আজ বৃহস্পতিবার সকালে সচিবালয়ে তথ্য, সংস্কৃতি এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সংক্রান্ত অধিবেশনে তারা এ সহযোগিতা চান বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
মন্ত্রী বলেন, তথ্য অধিকার আইন কার্যকর, গতিশীল ও বাস্তবমুখী করতেও সহযোগিতা চেয়েছেন ডিসিরা। সাংবিধানিক ধারা অব্যাহত রেখে ও গণতান্ত্রিক পরিবেশে জনপ্রশাসন কীভাবে জনগণের পাশে থেকে সরকারের নীতি বাস্তবায়ন করতে পারে তা নিয়েও আলোচনা হয়েছে।
পত্রিকার ডিক্লারেশন বাতিলের ক্ষমতা ডিসিদের হাতে দেওয়ার বিষয়ে কোনো আলোচনা হয়নি বলে জানান ইনু। এর আগে বুধবার মন্ত্রী বলেন, এই মুহূর্তে আমরা প্রেস অ্যান্ড পাবলিকেশনস অ্যাক্ট নিয়ে মাথা ঘামাচ্ছি না, কোনো আলোচনা করছি না। শেষ দিনের প্রথম অধিবেশনে সংষ্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর এবং যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর