,

বাংলাদেশ-ভারত সমুদ্রসীমার রায় মেনে নিয়েছে ভারত

bd inবাংলাদেশ-ভারত সমুদ্রসীমার রায় মেনে নিয়েছে ভারত। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সৈয়দ আকবরুদ্দিন এতথ্য জানান। মঙ্গলবার রায়ের এক প্রতিক্রিয়ায় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এ তথ্য জানান। বঙ্গোপসাগরের সীমা, অর্থনৈতিক অঞ্চল এবং মহীসোপানের তলদেশে সার্বভৌম অধিকার নিয়ে বাংলাদেশ ও ভারতের দাবির শুনানি শেষে নেদারল্যান্ডসের স্থায়ী সালিশি আদালত বা পার্মানেন্ট কোর্ট অব আর্বিট্রেশন (পিসিএ) সোমবার রায়ের অনুলিপি দুই দেশের রাষ্ট্রদূতের কাছে হস্তান্তর করে। বিরোধপূর্ণ ওই এলাকার মধ্যে প্রায় সাড়ে ১৯ হাজার বর্গকিলোমিটার এলাকা বাংলাদেশকে দিয়ে সীমা নির্ধারণ করে আদালত, যার বিস্তারিত মঙ্গলবার দুপুরে আনুষ্ঠানিকভাবে প্রকাশ করে বাংলাদেশ সরকার।

বিকালে ভারত সরকারের পরররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে এবিষয়ে এক প্রশ্নের জবাবে ট্রাইব্যুনালের এই রায়ের প্রতি ভারত সরকারের শ্রদ্ধা জানানোর কথা বলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সৈয়দ আকবরউদ্দিন।

তিনি বলেন, আমরা ট্রাইব্যুনালের রায়ের প্রতি শ্রদ্ধা জানাই এবং আমরা ওই রায় ও তার পূর্ণ বাস্তবায়ন নিয়ে পর্যালোচনা শুরু করেছি। আমরা বিশ্বাস করি, দীর্ঘদিনের ঝুলে থাকা বিষয়ে সমাপ্তি টেনে সমুদ্রসীমা নিয়ে ঘোষিত এই মীমাংসা ভারত ও বাংলাদেশের মধ্যে পারস্পরিক সমঝোতা ও সৌহার্দ্য আরো জোরদার করবে। এর ফলে বঙ্গোপসাগরের এই অংশে অর্থনৈতিক উন্নয়নের পথ প্রসারিত হবে, যাতে উভয় দেশই উপকৃত হবে।

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর