,

বিজয়নগরে ভ্রাম্যমান আদালতের অভিযান ২০ অবৈধ দোকান উচ্ছেদ ও জরিমানা

law_hammer_287274198বার্তা কক্ষঃ ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। উপজেলা নির্বাহী অফিসার ও প্রথম শ্রেণীর নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ বশিরুল হক ভূইয়ার নেতৃত্বে ভ্রাম্যমান আদালত অবৈধ ২০টি দোকান উচ্ছেদ, ফরমালিনযুক্ত ফল ও ভেজাল খাদ্য দ্রব্য বিনষ্ট করে।
ভ্রাম্যমান আদালত সূত্র জানায়,  সোমবার সকালে  ভ্রাম্যমান আদালত উপজেলার আমতলী বাজারে অভিযান পরিচালনা করে ফল ব্যবসায়ী মমিন মিয়া ফরমালিনযুক্ত আম বিক্রির অভিযোগে ৫ হাজার টাকা জরিমানা ও তার প্রায় ৩৫ কেজি আম বিনষ্ট করে। এসময় বাজারের অন্যান্য ফল ব্যবসায়ীরা দোকান বন্ধ করে পালিয়ে যায়। দেশ বন্ধু মিষ্টির দোকানে পোড়া তেল, মেয়াদোর্ত্তীন্ন চিনির রস, নষ্ট মিষ্টি বিক্রির অভিযোগে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় ভ্রাম্যমান আদালত আমতলী বাজারের রাস্তার উভয় পাশে অবৈধ ২০টি দোকান উচ্ছেদ করে।
ভ্রাম্যমান পরিচালনাকালে এস.আই অহিদ মিয়া, চান্দুরা ইউপি চেয়ারম্যান শামীউল হক চৌধুরী শামীম উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ