,

রোজায় ডায়াবেটিক রোগীর খাবার

Diaডায়াবেটিস রোগের ক্ষেত্রে খাবার, ব্যায়াম ও ওষুধের শৃঙ্খলা ও সম্বন্বয় খুবই গুরুত্বপূর্ণ। বছরের ১১ মাস একটি নিয়ম অনুসরণ করা হলেও রোজার সময় এসে পাল্টে যায়। কারণ রোজাদারদের দীর্ঘ সময় না খেয়ে থাকতে হয়। তাই এ সময়ে ডায়াবেটিক রোগীদের বিশেষ সতর্কতা অনুসরণ করতে হয়। প্রয়োজনে বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে। নিচে দরকারি কিছু তথ্য ও খাবারের তালিকা দেওয়া হলো-

– সেহেরির খাবার শেষ সময়ের অল্প কিছুক্ষণ আগে খাবেন।

– ইফতারের সময় বেশি পরিমাণে মিষ্টি ও চর্বি জাতীয় খাবার গ্রহণ করবেন না।
– ডায়াবেটিক রোগীদের পর্যাপ্ত পরিমাণে পানি ও পুষ্টিকর খাবার খেতে হবে যেন পানিশূন্যতায় না ভোগেন। একটা খেজুর খেতে পারেন। খাদ্য তালিকায় ফলমূল, শাকসবজি, ডাল ও টক দই রাখতে পারেন। ডাবের পানি পান করতে পারেন। অন্য কোনো পানীয় বেছে নিলে তবে চিনিমুক্ত পানি বাছাই করুন। যদি মিষ্টি পানীয় পান করতে চান, তবে সুইটনার যেমন- ক্যানডেরাল বা সুইটেক্স ব্যবহার করতে পারেন। ভাজা-পোড়া খাবার যেমন- পেঁয়াজু, বেগুনী, পুরি, পরোটা, কাবাব অল্প পরিমাণে খেতে পারেন।
– খাদ্যের ক্যালরি বুঝে পরিমাণ ও ধরন ঠিক করতে হবে। সঠিক সময়ে সঠিক পরিমাণ খাওয়া প্রয়োজন।
– রমজানের আগে যে পরিমাণ ক্যালরিযুক্ত খাবার খেতেন রমজানে ক্যালরির পরিমাণ ঠিক রেখে খাওয়ার সময় ও ধরন বদলাতে হবে। প্রয়োজন হলে পুষ্টি বিশেষজ্ঞের সঙ্গে যোগাযোগ করে খাবার তালিকা ঠিক করুন। লক্ষ্য রাখতে হবে ওষুধের সঙ্গে খাবারের যেন সামঞ্জস্য থাকে। ইফতারের সময় অতিভোজন ও শেষ রাতে অল্প আহার পরিহার করুন।

Diabetes-1-300x256বিশেষভাবে জানা প্রয়োজন
– রমজান মাস রহমত, বরকত, মাগফিরাত ও নাজাতের মাস।
– রমজান আত্মশুদ্ধি ও আত্মোপলব্ধির মাস।
– রমজানের সুশৃঙ্খল জীবন-যাপন ও ইবাদত বন্দেগী ডায়াবেটিক রোগীদের ওজন ও সুগার     কমাতে সাহায্য করে।
– ডায়াবেটিক রোগীরা রোজা রাখতে পারবেন। তবে ৩ মাস আগে থেকে ডাক্তারের সঙ্গে পরামর্শ করে প্রস্তুতি নিতে হবে।
– নিজে নিজে ডায়াবেটিসের ওষুধ সমন্বয় করবেন না। এর পরিণতি খারাপ হতে পারে।
– রোজার সময় দিনে ও রাতে সুগার মাপা উচিত। ইসলামী চিন্তাবিদদের মতে, এতে রোজার কোনো ক্ষতি হয় না।
– দিনের বেলা অতিরিক্ত ব্যায়াম করা উচিত নয়। এতে হাইপোগ্লাইসেমিয়া হতে পারে।
– রাতের বেলা পর্যাপ্ত পরিমাণে পানি (সম্ভব হলে ডাবের পানি), কম মিষ্টি রসালো ফল ও পুষ্টিকর খাবার খাওয়া উচিত।
-ডায়াবেটিক রোগীদের সার্বিক কল্যাণের জন্য আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব ও প্রচার মাধ্যমগুলোকে এগিয়ে আসতে হবে।
 
লেখক : ডা. শাহজাদা সেলিম
ডায়াবেটিস ও হরমোন বিশেষজ্ঞ (এন্ডোক্রাইনোলজিস্ট)
শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল

 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ